হাইলাকান্দি জেলা কারাগারে বৈদ্যুতিক ফ্যান প্রদান করল রোটারি ক্লাব

বরাক তরঙ্গ, ৩ জুন : মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাইলাকান্দি রোটারি ক্লাবের উদ্যোগে বুধবার হাইলাকান্দি জেলা কারাগারে একটি বৈদ্যুতিক ফ্যান প্রদান করা হয়। গ্রীষ্মের তীব্র দাবদাহে কারাগারের আবাসিকদের কিছুটা স্বস্তি প্রদান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রোটারি ক্লাবের প্রতিনিধিরা কারা কর্তৃপক্ষের হাতে…

Read More

অসম বিজ্ঞান সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপিকা কাজল চৌধুরীকে সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২ জুন : অসম বিজ্ঞান সমিতির কেন্দ্রীয় সমিতির উদ্যোগে এবং হাইলাকান্দি শাখার ব্যবস্থাপনায় মঙ্গলবার অবসরপ্রাপ্ত অধ্যাপিকা কাজল চৌধুরীকে এক আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়। তিনি শ্রীকিষণ সারদা কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং দীর্ঘদিন ধরে অসম বিজ্ঞান সমিতির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর এই মূল্যবান অবদানের…

Read More

এসকে রায় সিভিল হাসপাতালে ডে-কেয়ার ক্যান্সার সেন্টারের সূচনা

কেমোথেরাপি পরিষেবা এখন হাইলাকান্দিতেই, উপকৃত হবেন জেলার ক্যান্সার রোগীরা: বিধায়ক মিলন দাস_____ বরাক তরঙ্গ, ২ জুন : জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মঙ্গলবার হাইলাকান্দির এস. কে. রায় সিভিল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হল নবনির্মিত ডে-কেয়ার ক্যান্সার সেন্টার। নতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। উদ্বোধনী অনুষ্ঠানে…

Read More

হাইলাকান্দি কংগ্রেসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার সাধারণ সম্পাদক সাময়িক বহিষ্কৃত

বরাক তরঙ্গ, ২ জুন : হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে ৩০ মে সংঘটিত বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে কড়া সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছে অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)। সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের বিরুদ্ধে ‘মুর্দাবাদ’ স্লোগান তুলে তাঁকে সভাস্থল ত্যাগ করতে বাধ্য করার ঘটনায় হাইলাকান্দি জেলা কংগ্রেসের চার সাধারণ সম্পাদককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এপিসিসির সাধারণ…

Read More

সামাজিক মাধ্যমে জুবের আনামের বিকৃত ছবি পোস্ট, আটক কংগ্রেস কর্মী আবেদ

বরাক তরঙ্গ, ২ জুন : সামাজিক মাধ্যমে বিধায়ক জুবের আনাম মজুমদারের বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে এক কংগ্রেস কর্মীকে আটক করেছে হাইলাকান্দি পুলিশ। জানা গেছে, শিলচরের উত্তর কৃষ্ণপুর এলাকা থেকে আবেদ বড়ভূইয়া নামে ওই কংগ্রেস কর্মীকে আটক করা হয়। অভিযোগকারীর দাবি, তিনি সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযোগ অনুযায়ী, গত শনিবার হাইলাকান্দি…

Read More

হাইলাকান্দি এসএস কলেজে কৃষিপণ্য প্রক্রিয়াকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বরাক তরঙ্গ, ১ জুন : হাইলাকান্দির শ্রীকিষণ সারদা মহাবিদ্যালয়ে সোমবার থেকে ১৫ দিনব্যাপী কৃষিপণ্য প্রক্রিয়াকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে  ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, গুয়াহাটির কৃষি ও গ্রামীণ প্রযুক্তি বিদ্যালয়, শ্রীকিষণ সারদা মহাবিদ্যালয়ের জীবসম্পদ কেন্দ্র এবং এইচডিএফসি পরিবর্তনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন হাইলাকান্দি ফারমার্স প্রডিউসার কোম্পনীর সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য  করেন…

Read More

হাইলাকান্দিতে দিব্যাঙ্গ সনাক্তকরণ শিবিরে ব্যাপক সাড়া, নতুন ভাবে ইউডিআইডির জন্যও আবেদন

বরাক তরঙ্গ, ৩১ মে : দিব্যাঙ্গ ব্যক্তিদের সনাক্তকরণ ও বিভিন্ন সরকারি সুবিধার আওতায় আনার লক্ষ্যে হাইলাকান্দি শহরের এসএস কলেজ প্রাঙ্গণে এক বিশেষ দিব্যাঙ্গ সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। এমর্মে রবিবার গুয়াহাটি স্থিত ভারত সরকারের সামাজিক ন্যায় এবং অধিকার মন্ত্রকের অন্তর্গত সংযোজিত ক্ষেত্রীয় দক্ষতা উন্নয়ন,পুনর্বাসন এবং দিব্যাঙ্গজন সাবলম্বীকরণ কেন্দ্র (সিআরসি) এর উদ্যেগে এবং সর্বভারতীয় দিব্যাঙ্গ জন সহকারী…

Read More

দিব্যাঙ্গদের সেবা ঈশ্বরের কাজ : বিধায়ক মিলন দাস

রবিবার এসএস কলেজে সনাক্তকরণ শিবির বরাক তরঙ্গ, ৩০ মে : দিব্যাঙ্গ মানুষের সেবা করা মানেই ঈশ্বরের সেবা—এই বার্তাই তুলে ধরলেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। শনিবার হাইলাকান্দি ইটিসি-তে ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অধীন গুয়াহাটিস্থ কম্পোজিট রিজিওনাল সেন্টার (সিআরসি)-এর উদ্যোগে এবং সর্বভারতীয় দিব্যাঙ্গজন সহায়ক সামাজিক সংগঠন ‘সক্ষম’-এর সহযোগিতায় দিব্যাঙ্গদের অধিকার, সুযোগ-সুবিধা ও পুনর্বাসন…

Read More

হাইলাকান্দি যুব কংগ্রেস কর্মীদের রোষের মুখে বিধায়ক আমিনুল হক

বরাক তরঙ্গ, ৩০ মে : হাইলাকান্দি কংগ্রেস ভবনে শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দলীয় বৈঠকে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুল হক লস্কর। তবে ভবনে পৌঁছানোর পরই তিনি যুব কংগ্রেস কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষুব্ধ যুব কংগ্রেস সদস্যরা “মুর্দাবাদ” স্লোগান তুলে আমিনুল হক লস্করের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং…

Read More

হাইলাকান্দিতে শান্তিপূর্ণ মহরমের জন্য জেলা প্রশাসনের বৈঠক

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২৯ মে : হাইলাকান্দিতে শান্তিপূর্ণ এবং নিরাপদ মহরম উদযাপনের পরিকল্পনা করতে জেলা প্রশাসন এবং স্থানীয় পুলিশ শুক্রবার সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সবকিছু যাতে নিখুঁতভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে বৈঠকটির নেতৃত্ব দেন জেলা কমিশনার অভিষেক জৈন। চূড়ান্ত পরিকল্পনা তৈরি করতে প্রধান প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যার মধ্যে রয়েছেন…

Read More