পাঁচগ্রাম-ভাটিরকুপা সড়কে যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ মে, : হাইলাকান্দি পৃর্ত সড়ক বিভাগের পক্ষ থেকে পাচগ্রাম- ভাটিরকুপা দ্বিতীয় খণ্ড গ্রামীণ সড়কটি জননিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবারের আকস্মিক বন্যায় এই সড়কের একটি কালভার্ট মারাত্মকভাবে নষ্ট হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পূর্ত বিভাগের হাইলাকান্দি সড়ক ডিভিশনের নির্বাহীৎবাস্তকার এক বিজ্ঞপ্তিতে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে সড়কটি বন্ধ থাকাকালীন সময়ে পথচারীদের কে এই সড়কের বিকল্প হিসাবে ৬ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। এই সড়কের ব্যবহারের সময় পথচারীদেরকে ট্রাফিক সাইনেজ অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *