হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক পদে ডাঃ ময়ীনুল ইসলাম

বরাক তরঙ্গ, ২৭ জুন : কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (পরিবার কল্যাণ) ডাঃ ময়ীনুল ইসলাম বড়ভূইয়া পদোন্নতি পেয়ে হাইলাকান্দি জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক হিসেবে নিযুক্ত হয়েছেন। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি ২৭ জুন জারি করেছেন রাজ্য স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব পঞ্চমী চৌধুরী। বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাঃ বড়ভূইয়াসহ মোট ১২ জন স্বাস্থ্য আধিকারিক পদোন্নতি লাভ করেছেন।…

Read More

হাইলাকান্দি বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত অটোচালক

বরাক তরঙ্গ, ২৭ জুন : হাইলাকান্দি বাইপাস রোডের বেসিক চৌরঙ্গী এলাকার অদূরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। শনিবার দুপুর ১২ টা নাগাদ ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক অটোচালক। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আনারস বোঝাই ই-অটোটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। মৃত চালকের নাম আবু সুফিয়ান। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়…

Read More

হাইলাকান্দিতে জনকল্যাণ শিবির আয়োজনের প্রস্তুতি নেবার নির্দেশ

জনসংযোগ, হাইলাকান্দি। বরাক তরঙ্গ, ১৬ জুন : হাইলাকান্দি জেলায়  বিভিন্ন বিভাগীয় প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জেলা কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা উন্নয়ন কমিটি (ডিডিসি)-র এক পর্যালোচনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন কমিশনার নরসিং বে-র পৌরোহিত্যে  সমস্ত বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায়  চলতি প্রকল্পগুলির বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। এতে নাবার্ড (NABARD)-এর…

Read More

হাইলাকান্দিতে রেশন কার্ডের অনলাইন আবেদনের গ্রহণযোগ্য নয় : জেলা প্রশাসন

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৬ জুন : হাইলাকান্দি জেলা প্রশাসনের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক শাখার পক্ষ থেকে জানানো হয়েছে অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন বা পুরনো রেশন কার্ডে নতুন সদস্যের অন্তর্ভুক্ত গ্রহণযোগ্য নয়। বিভাগের  এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, বহু মানুষ বিভিন্ন কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে থেকে Smart PDS Portal-এর…

Read More

হাইলাকান্দিত জেলায় ১৬৩ ধারা জারি

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৫ জুন : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলায় জনসাধারণের মধ্যে আইনশৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারার অধীনে কয়েকটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক জৈন  সোমবার এক আদেশ জারি করে জানিয়েছেন কিছু সমাজবিরোধী উপাদান সমাজের বিভিন্ন অংশের মধ্যে বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতি এবং সম্প্রীতি বিঘ্নিত করার…

Read More

বিশ্ব রক্তদাতা দিবসে হাইলাকান্দিতে শোভাযাত্রা, ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে রক্তদান শিবির

বরাক তরঙ্গ, ১৪ জুন : ২৩তম বিশ্ব রক্তদাতা দিবস এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার হাইলাকান্দিতে এক বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ফোরামের হাইলাকান্দি জেলা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ২৩ জন নারী-পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। বরাক উপত্যকায় জনসাধারণের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি…

Read More

হাইলাকান্দিতে হেরোইন সহ গ্রেপ্তার ১, পলাতক আরও এক অভিযুক্ত

বরাক তরঙ্গ, ১৩ জুন : হাইলাকান্দি জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার রাতে আলগাপুর থানার অন্তর্গত মোহনপুর ষষ্ঠ খণ্ডে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ৪৬ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক পরীক্ষায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য হেরোইন বলে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় ২৪ বছর বয়সী হাফিজুর হক বড়ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

Read More

অন্নপূর্ণা সার্কিট ট্রেক জয় করে ইতিহাস গড়লেন হাইলাকান্দির রূপম

বরাক উপত্যকার প্রথম অভিযাত্রী হিসেবে গড়লেন নতুন নজির______ বরাক তরঙ্গ, ১২ জুন : নেপালের বিশ্ববিখ্যাত অন্নপূর্ণা সার্কিট ট্রেক সফলভাবে সম্পন্ন করে এক অনন্য কৃতিত্বের অধিকারী হলেন হাইলাকান্দির যুবক হিমাদ্রি সিংহ (রূপম)। জানা গেছে, বরাক উপত্যকা থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি এই কঠিন ও চ্যালেঞ্জিং ট্রেক সম্পূর্ণ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। পেশায় শিক্ষক এবং সঙ্গীতজগতের…

Read More

স্কুল চলাকালীন শ্রেণিকক্ষে ঘুমন্ত প্রধানশিক্ষকের ছবি ভাইরাল, তদন্তের দাবি স্থানীয়দের

বরাক তরঙ্গ, ১১ জুন : স্কুলের শ্রেণিকক্ষে প্রধানশিক্ষকের ঘুমিয়ে থাকার একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি বরাক তরঙ্গ। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, একজন প্রধানশিক্ষক শ্রেণিকক্ষের বেঞ্চে শুয়ে রয়েছেন। বিষয়টি নিয়ে নবনির্বাচিত দুই বিধায়কসহ হাইলাকান্দি শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জানা গেছে, ঘটনাটি বোয়ালিপার প্রথম খণ্ড…

Read More

হাইলাকান্দিতে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ বৈঠক, সমাধানের আশ্বাস বিধায়ক ড. মিলন দাসের

অনিন্দিতা পাল, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১০ জুন : জেলার ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে বুধবার বিকেল পাঁচটায় হাইলাকান্দির আবর্ত ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকান্দি সমষ্টির বিধায়ক ড. মিলন দাস, এডিসি (ল্যান্ড অ্যান্ড রেভিনিউ), জেলার বিভিন্ন সার্কেলের সার্কল অফিসার, বিভাগীয় কর্মচারী, পাটোয়ারী, সিনিয়র সিটিজেন ফোরাম, নাগরিক স্বাস্থ্য সুরক্ষা কমিটি, রামকৃষ্ণ…

Read More