হাইলাকান্দিতে স্ব-গণনা কার্যক্রমের সূচনা ডিসির, সচেতনতামূলক প্রচার গাড়ির যাত্রা

বরাক তরঙ্গ, ২ আগস্ট : সেনসাস-২০২৭ এর স্ব-গণনা (Self Enumeration) কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে রবিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক প্রচারাভিযানের সূচনা করা হয়। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতেও এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমিশনার জয় বিকাশ। জেলা কমিশনার কার্যালয় প্রাঙ্গণ থেকে সবুজ পতাকা নাড়িয়ে সচেতনতামূলক প্রচার গাড়ির যাত্রার উদ্বোধন করেন। এই…

Read More

কৃষ্ণপুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত পুলিশ স্কর্ট গাড়ি, আহত ৩

বরাক তরঙ্গ, ২ আগস্ট : হাইলাকান্দির কৃষ্ণপুর বাজারে একটি পুলিশ স্কর্ট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় গাড়ির চালকসহ অন্তত তিনজন আহত হন। এছাড়া রাস্তার পাশের একটি দোকানের বারান্দা এবং সেখানে রাখা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় বাজারে উপস্থিত কোনও সাধারণ মানুষের হতাহতের খবর মেলেনি।স্থানীয় সূত্রে জানা যায়, হাইলাকান্দি থেকে কাটলিছড়ার…

Read More

হাইলাকান্দিতে কিশোরীর রহস্যজনক মৃত্যু, ধর্ষণ ও খুনের অভিযোগে আটক ৩

বরাক তরঙ্গ, ২ আগস্ট : হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত অলইছড়া গ্রামে এক কিশোরীর (নবম শ্রেণির ছাত্রী) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার জেরে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কিশোরীর বাড়িতে তাঁর ঠাকুরমার মাছস্পর্শ উপলক্ষে একটি পারিবারিক অনুষ্ঠানের…

Read More

‘মেরা রেশম মেরা অভিমান ২.০’ সচেতনতামূলক অভিযানের সূচনা

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১ আগস্ট : হাইলাকান্দির রেশম চাষিদেরকে স্বাবলম্বী করে তুলতে রেশম বিভাগের উদ্যোগে আগামী ৪ আগস্ট সকাল ১১টায় ‘মেরা রেশম মেরা অভিমান ২.০’ কর্মসূচির‌সূচনা করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে রেশম ও গুটি (ককুন) উৎপাদন বৃদ্ধি করা, কৃষকদের আয় বাড়ানো এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ভারতের রেশম শিল্পকে আরও…

Read More

জনগণনার সেল্ফ এনুমারেশন উপলক্ষে হাইলাকান্দি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সচেতনতামূলক সভা

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১ আগস্ট : জনগণনা ২০২৭-এর সেল্ফ এনুমারেশন কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার হাইলাকান্দি জেলা সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাইলাকান্দির সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা। এতে পুলিশ সুপারের কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার আসন্ন সেল্ফ এনুমারেশন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে…

Read More

জনগণনা-২০২৭ সেল্ফ এনুমারেশন কেন্দ্রের উদ্বোধন

বরাক তরঙ্গ, ১ আগস্ট : জনগণনা-২০২৭-এর সেল্ফ এনুমারেশন কার্যক্রমের সফল বাস্তবায়ন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শনিবার হাইলাকান্দি সার্কল অফিস প্রাঙ্গণে জনগণনা-২০২৭ সেল্ফ এনুমারেশন কেন্দ্রের উদ্বোধন করেন হাইলাকান্দি জেলার জেলা কমিশনার জয় বিকাশ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কমিশনার বলেন, আগামী ২ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সেল্ফ এনুমারেশন কার্যক্রম পরিচালিত হবে। তিনি জেলার সকল…

Read More

সন্দেহজনকভাবে ২টি গরুসহ ম্যাজিক ট্রাক আটক, চালক পুলিশি হেফাজতে

বরাক তরঙ্গ, ১ আগস্ট : হাইলাকান্দি জেলার সরসপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত চাঁদপুর জিতারপাড় এলাকায় শুক্রবার গভীর রাতে সন্দেহজনকভাবে ২টি গরু বোঝাই একটি ম্যাজিক ট্রাক আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রাকটির চালক গরু পরিবহনের বৈধ নথি বা সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে না পারায় তাঁদের সন্দেহ হয়।এরপর স্থানীয়রা সরসপুর পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে…

Read More

হাইলাকান্দির আলগাপুরে শিশু শ্রম বিরোধী বিশেষ অভিযান, উদ্ধার দুই শিশু শ্রমিক

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : হাইলাকান্দি জেলায় শিশু শ্রম নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রশাসনের উদ্যোগে গঠিত ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স আলগাপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি পৃথক ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে দুইজন শিশু শ্রমিককে উদ্ধার করেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই শিশুকে জেলা শিশু সুরক্ষা সমিতির তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ের জন্য…

Read More

যথাযোগ্য মর্যাদায় হাইলাকান্দিতে পালিত হলো দেশভক্তি দিবস

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২৮ জুলাই : যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপনায় স্বাধীনতা সংগ্রামী দেশভক্ত তরুণরাম ফুকনের পুণ্যতিথি উপলক্ষে দেশভক্তি দিবস পালন করা হয়। এ উপলক্ষে জেলা আয়ুক্তের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় দেশভক্ত তরুণরাম ফুকনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করেন…

Read More

হাইলাকান্দিতে গঠিত হলো ‘কিঞ্চিত’-এর শাখা

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : আন্তঃরাষ্ট্রীয় সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কিঞ্চিত’-এর হাইলাকান্দি শাখা আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলার কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, সমাজসেবী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এই শাখা কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হাইলাকান্দি শাখার আহ্বায়ক ড. শতানন্দ ভট্টাচার্য। সভায় বক্তব্য রাখতে গিয়ে ড. শতানন্দ ভট্টাচার্য বলেন, বৈচিত্র্যের…

Read More