বরাক তরঙ্গ, ৭ জুন : অসম সরকার রাজ্যের মন্ত্রীদের মধ্যে অভিভাবক জেলার দায়িত্ব বণ্টনের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে আশা প্রকাশ করেছেন যে, সংশ্লিষ্ট মন্ত্রীরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রাকে আরও ত্বরান্বিত করবেন।
ঘোষণা অনুযায়ী, মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব নিম্নরূপে বণ্টন করা হয়েছে—
রমেশ্বর তেলি — তিনসুকিয়া, যোরহাট
অতুল বরার — কামরূপ (মেট্রো), ধেমাজি
চরণ বড়ো — কোকরাঝাড়, বাকসা, চিরাং
অজন্তা নেওগ — মরিগাঁও, কামরূপ
অশ্বিনী রায় সরকার — বঙাইগাঁও, বরপেটা
অশোক সিংহল — দরং, ধুবরি
বিমল বরা — শিবসাগর, চরাইদেউ
বিশ্বজিৎ দৈমারি — নলবাড়ি, শোণিতপুর
জয়ন্ত মল্ল বরুয়া — তামুলপুর, গোয়ালপাড়া
কৌশিক রায় — শ্রীভূমি, হাইলাকান্দি
কেশব মহন্ত — দক্ষিণ সালমারা-মানকাচর, উত্তর লখিমপুর
কৃষ্ণেন্দু পাল — ডিমা হাসাও, কাছাড়
নীলিমা দেবী — বজালি, উদালগুড়ি
পীযূষ হাজরিকা — নগাঁও, হোজাই, কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং
ডাঃ রণোজ পেগু — বিশ্বনাথ, গোলাঘাট
সুশান্ত বরগোহাঁই — মাজুলি, ডিব্রুগড়।
মুখ্যমন্ত্রী জানান, এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে মন্ত্রীরা তাঁদের নিজ নিজ গার্ডিয়ান জেলায় উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি কর্মসূচির তদারকিতে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে জনকল্যাণমূলক প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।



