কামাখ্যা দর্শনের অফলাইন টিকিট বুকিং বন্ধ, এবার থেকে শুধুই অনলাইনে

Spread the news

বরাক তরঙ্গ, ১২ জুন : মা কামাখ্যা দেবালয়ে বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন আনল মন্দির কর্তৃপক্ষ। আগামী ১৫ জুন থেকে অফলাইন পদ্ধতিতে বিশেষ দর্শনের টিকিট বুকিং সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এর পরিবর্তে শুধুমাত্র অনলাইন পোর্টালের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। মন্দির কর্তৃপক্ষ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ের জন্য উন্নত নতুন অনলাইন পোর্টাল ১৫ জুন সন্ধ্যা ৬টা থেকে সাধারণ ভক্তদের জন্য চালু করা হবে। নতুন চালু হওয়া ‘কামাখ্যা ধাম’ পোর্টালের মাধ্যমেই সমস্ত বুকিং প্রক্রিয়া সম্পন্ন হবে।

কর্তৃপক্ষের মতে, মা কামাখ্যা মন্দির-এ প্রতিদিন ভক্তদের ভিড় ক্রমাগত বেড়ে চলেছে। সেই কারণেই ১৫ জুন থেকে মন্দিরের কাউন্টারে বিশেষ দর্শনের টিকিটের (সকাল ও বিকেলের স্লট) অফলাইন বুকিং ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাই সকল ভক্তকে বিশেষ দর্শনের টিকিটের জন্য শুধুমাত্র সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন ও বুকিং করার অনুরোধ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য মন্দিরের সরকারি ওয়েবসাইট www.mkdonline.in, http://www.mkdonline.in ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *