সুটকেস খুলতেই বেরিয়ে এল নাবালিকার দেহ, গ্রেপ্তার তুতো ভাই

১৮ আগস্ট : দিল্লির বুরারি এলাকায় ফের সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। সুটকেসের ভিতর থেকে উদ্ধার হলো ১৫ বছরের এক নাবালিকার দেহ। এই ঘটনায় তাঁরই এক তুতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই কিশোরীর একটি সম্পর্ক নিয়ে পরিবারের আপত্তি ছিল। সেই সম্পর্কের জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে খুনের নেপথ্যে…

Read More

২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ মিছিলে পেলেটে আহত হয়েছিলেন কতজন? RTI-তে মিলল নতুন তথ্য

১১ আগস্ট : ২০ জুলাই দিল্লিতে পড়ুয়াদের ‘সংসদ চলো’ মিছিলে পেলেট গান ব্যবহারের অভিযোগ আরও জোরালো হলো। তথ্য জানার অধিকার (RTI) আইনে পাওয়া হাসপাতালের নথি অনুযায়ী, ওই দিন অন্তত ১০ জন আন্দোলনকারী পেলেট (ছররা গুলি), শট বা প্রজেক্টাইলের আঘাত নিয়ে দিল্লির দুই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এত দিন পর্যন্ত এই ঘটনায় পাঁচ জনের পেলেটবিদ্ধ হওয়ার…

Read More

বিক্ষোভে বেসামাল দিল্লি, ‘ককরোচ’দের উপর বেপরোয়া লাঠি-গ্যাস

২১ জুলাই : এগলেই চোখে তীব্র জ্বলুনি। সেইসঙ্গে দমকে দমকে কাশি। কাঁদানে গ্যাসে জ্বলছে গলাও। সামনে লাঠি হাতে উদ্যত পুলিশ-র‌্যাফ। মারমুখী সেই বাহিনীর সামনেই বুক পেতে দাঁড়িয়ে বিক্ষোভরত এক যুবক। চিৎকার করে বলেই যাচ্ছেন, ‘কত মারবেন… মারুন!’ আর তাঁকে সরিয়ে দেওয়ার পরিবর্তে ঘিরে ধরে নির্বিচারে লাঠি চালাতে থাকে র‌্যাফ। নিট-ইউজির প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং অবিলম্বে…

Read More

অনশনরত সোনমের জীবন বাঁচাতে ‘জোরপূর্বক খাওয়ানো’র আবেদন! দিল্লি হাইকোর্টে দায়ের মামলা

১৫ জুলাই : অনশনের ১৮তম দিনে এসে লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে, সোনমকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করে জোরপূর্বক পুষ্টি ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। বুধবার এই জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায় এবং বিচারপতি তেজস…

Read More

দিল্লি পুলিশের তৎপরতায় বানচাল বড়সড় নাশকতার ছক, গ্রেপ্তার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি

১৭ জুন : রাজধানীতে আবারও নাশকতার ছক কষছে পাক জঙ্গিরা? দিল্লি পুলিশের স্পেশাল সেলের তৎপরতায় গ্রেপ্তার সাত সন্দেহভাজন। পুলিশের দাবি, ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সন্দেহে তাদের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, একটি চক্রকে সীমান্তের ওপার থেকে পরিচালন করা হচ্ছিল। পাকিস্তান থেকে আসা নির্দেশ মতোই চলত কাজ। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ…

Read More

দিল্লির তুঘলকাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, নাবালিকাকে দিয়ে আগুন লাগানোর অভিযোগ

১৪ জুন : দক্ষিণ দিল্লির তুঘলকাবাদ এক্সটেনশন এলাকায় পাঁচতলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করা হলেও, দিল্লি পুলিশের তদন্তে উঠে এসেছে এটি ছিল সুপরিকল্পিত অপরাধ। এই ঘটনায় এক নাবালিকা-সহ মোট চারজনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার ভোররাতে তুঘলকাবাদের একটি পাঁচতলা ভবনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে…

Read More

কলকাতার পর এবার দিল্লি! বিদ্রোহী সাংসদ পার্থর বাড়ি থেকে রাতারাতি ‘উচ্ছেদ’ তৃণমূলের অফিস, সরল মমতার ছবিও

১২ জুন : কলকাতার ‘তৃণমূল ভবন’ ফাঁকা করার জন্য ইতিমধ্যেই ব্যবসায়ী মন্টু সাহা আইনি নোটিশ পাঠিয়েছেন। সেই ধাক্কা সামলানোর আগেই এবার দেশের রাজধানী দিল্লিতেও বড়সড় ধাক্কা খেল ঘাসফুল শিবির। দিল্লিতে রাতারাতি ‘ঘরছাড়া’ হতে হলো তৃণমূল কংগ্রেসকে। শুক্রবার দিল্লির ২০ নম্বর রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলো থেকে সরিয়ে দেওয়া হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যুক্ত সমস্ত…

Read More

ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদারে ত্রিপাক্ষিক চুক্তি, অসম-নাগাল্যান্ড সীমান্তে অনুসন্ধান ও উৎপাদনের পথ প্রশস্ত

১২ জুন : ভারতের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি এবং জ্বালানি খাতে অধিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে জ্বালানি অনুসন্ধান ও উত্তোলন সংক্রান্ত একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায়…

Read More

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি; আন্দোলনে যোগ সোনম ওয়াংচুকের

৬ জুন : নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস কাণ্ডকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে সোশ্যাল মিডিয়াভিত্তিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার নয়াদিল্লির জন্তর মন্তরে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন বিশিষ্ট সমাজকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি কর্মসূচিতে যোগ দেন এবং শিক্ষাব্যবস্থায়…

Read More

পদোন্নতির ইন্টারভিউয়ের দিনই মর্মান্তিক পরিণতি! দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার রহস্যমৃত্যু

৬ জুন : দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীর বসুন্ধরা এনক্লেভ এলাকায়। যে দিন কেরিয়ারের একটি বড় ধাপ পেরোনোর কথা ছিল, সে দিনই ফ্ল্যাটের মেঝে থেকে উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপিকার নিথর দেহ। মৃত দেবস্মিতা পাল শিবাজি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ছিলেন। বৃহস্পতিবার অর্থাৎ ৪ জুন তাঁর একটি পদোন্নতির ইন্টারভিউ…

Read More