বৈঠকের নামে ডেকে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ, বিধায়কের বিরুদ্ধে এফআইআরের দাবি

১৩ সেপ্টেম্বর : উত্তর-পশ্চিম দিল্লির কানঝাওয়ালা এলাকায় বিজেপির মণ্ডল সভাপতি সুনীলকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক গজেন্দ্র দারালের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকের কথা বলে তাঁকে দলীয় কার্যালয়ে ডাকা হয় এবং সঙ্গে ভোটার তালিকা আনতে বলা হয়েছিল বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, কার্যালয়ে পৌঁছানোর পর সুনীলকে আটকে রেখে রাতভর পাইপ, লাঠি ও বেল্ট…

Read More

চিনের প্রেসিডেন্টের কনভয়ে কালো কাপড়ে ঢাকা গাড়ি, কৌতূহল দিল্লিতে

১২ সেপ্টেম্বর : দিল্লিতে চলছে ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান, প্রশাসনিক কর্তারা যোগ দিয়েছেন। তালিকায় আছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের মাঝেই একটি বিশেষ কনভয় নজর কাড়ল দিল্লির রাস্তায়। একটি জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর কনভয়ে দেখা গেল কালো কাপড়ে আবৃত গাড়ি। যা নিয়ে তৈরি হয়েছে নানা…

Read More

ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি-জিনপিং!

১০ সেপ্টেম্বর : ২০২০ সালের রক্তক্ষয়ী গালওয়ান উপত্যকা সংঘাতের পর এই প্রথম ভারতের মাটিতে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।  আগামী ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শুরু হতে চলা ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। দীর্ঘ সামরিক উত্তেজনা, কূটনৈতিক শীতলতা এবং…

Read More

ছয় তলা ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ঘটনায় আরও এক জনের মৃত্যু, শোক প্রধানমন্ত্রীর

৭ সেপ্টেম্বর : রবিবার দুপুরে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছয় তলা ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ঘটনায় অন্তত ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও দু’জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দ্রুত উদ্ধারকাজ চালিয়ে এ পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার…

Read More

দিল্লির সত্য নিকেতনে পাঁচ তলা বাড়ি ধসে মৃত বেড়ে ৫

৬ সেপ্টেম্বর : দিল্লির সত্য নিকেতনে একটি পুরোনো পাঁচ তলা মেসবাড়ি ধসে মৃতের সংখ্যা  বেড়ে পাঁচ হল। ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের নীচে আরও কতজন আটকে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁদের উদ্ধারে জোরকদমে অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।এরই মধ্যে রবিবার বিকেল থেকে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা এক পড়ুয়ার…

Read More

দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত এক, নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

৬ সেপ্টেম্বর : দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকল। এই ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর মিলেছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে আরও অনেকেই আটকে রয়েছেন। তবে কোনও ক্রমে উদ্ধার করা হয় এক জনকে। জানা গিয়েছে, রবিবার দুপুর দেড়টা নাগাদ এই…

Read More

বই আনেনি, রোদে দাঁড় করানোর অভিযোগ, সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

৩১ আগস্ট : স্কুলে বই না নিয়ে আসার ‘অপরাধে’ প্রচণ্ড রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছিল ১০ বছরের এক ছাত্রীকে। এরপর অসুস্থ হয়ে পড়া ওই ছাত্রীর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে এবং গত ২৭ আগস্ট তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে পূর্ব দিল্লির পাণ্ডব নগরের একটি সরকারি স্কুলের শিক্ষিকার ভূমিকা নিয়ে…

Read More

চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি

২৯ আগস্ট : বিধ্বস্ত নেপালে আটকে পড়া ভারতীয়দের অবস্থা কীরকম? শুক্রবার রাতে বিদেশমন্ত্রক থেকে সোশাল মিডিয়ায় ভারতীয়দের অবস্থা বিস্তারিতভাবে জানানো হয়েছে। অন্যদিকে হড়পা বানে তছনছ অবস্থায় অবশেষে ‘হুঁশ’ ফিরল কাঠমাণ্ডুর। আগের অবস্থান থেকে সরে এসে নেপাল জানিয়েছে, বিদেশি সাহায্য নিতে তারা প্রস্তুত। যার মধ্যে ভারতও থাকছে। নেপালে প্রকৃতির রুদ্র তাণ্ডবে মৃত্যু হয়েছে অন্তত ৫০০ জনের।…

Read More

দিল্লিতে হু হু করে বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্ত, দোসর প্রবল শ্বাসকষ্ট

২১ আগস্ট : আবহাওয়া বদলের সঙ্গে আর্দ্র পরিবেশ। এই জোড়া ফলায় নাজেহাল দিল্লি। উদ্বেগজনকভাবে বাড়ছে এইচ১এন১ ভাইরাস বা সোয়াইন ফ্লু সংক্রমণ। গতবছরের তুলনায় আক্রান্তের সংখ্যা ৬ গুণ বেড়েছে। উপসর্গ নিয়ে বহু মানুষ ভিড় করছেন হাসপাতাল ও ক্লিনিকে। গোদের উপরে বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে প্রবল শ্বাসকষ্ট ও শরীরের অক্সিজেন লেভেল কমে যাওয়া। এই সমস্ত সমস্যা নিয়েও ডাক্তারের…

Read More

ইডির হাতে গ্রেপ্তার দিল্লির প্রাক্তন জলসম্পদ মন্ত্রী সত্যেন্দ্র

১৯ আগস্ট : জল বোর্ডের টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হলেন দিল্লির প্রাক্তন জলসম্পদ মন্ত্রী সত্যেন্দ্র জৈন। আর্থিক তছরুপের একটি মামলায় দীর্ঘ ১৮ মাস কারাবাসের পর আবারও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে। এই তদন্তের ভিত্তিতে প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আম আদমি পার্টি, যা একসময় দুর্নীতিমুক্ত রাজনীতির…

Read More