আত্মনির্ভর অসম অভিযানে লক্ষীপুরে ৯০৪ যুবক-যুবতীর হাতে চেক কৌশিকের

Spread the news

কেএ লস্কর, লক্ষীপুর।  
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্যের যুবক-যুবতীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে ‘মুখ্যমন্ত্ৰীর আত্মনিৰ্ভর অসম অভিযান’ (সিএমএএএ)-এর ১.০ ও ২.০ পর্যায়ের চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাজ্যজুড়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এরই অংশ হিসেবে লক্ষীপুর বিধানসভা এলাকায় ৯০৪ জন উপভোক্তা যুবক-যুবতীর হাতে চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী তথা লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়।

লক্ষীপুরের লাবক জগন্নাথ মন্দির ও স্কিল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় বলেন, যুব সমাজকে আত্মনির্ভর করে গড়ে তোলার এই উদ্যোগ কর্মসংস্থান ও স্বনির্ভরতার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে। অনুষ্ঠানে লক্ষীপুর সমজেলার আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠকসহ বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *