স্ত্রীকে নাইয়র পাঠিয়ে গোপনে বিয়ে করতে এসে রক্তাক্ত যুবক
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : হাইলাকান্দি উকিল বার সংস্থার পাশে বৃহস্পতিবার হঠাৎই এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক যুবক প্রথম স্ত্রীকে নাইয়র পাঠিয়ে গোপনে অন্য এক যুবতীকে নিয়ে আদালতে বিয়ে করতে আসেন। এমন খবর পেয়ে প্রথম স্ত্রী ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি মা, ভাইসহ আত্মীয়-স্বজনদের নিয়ে আদালত চত্বরে পৌঁছে যান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে…
