নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, অল্পের জন্য রক্ষা চালক

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর খাদে পড়ল টাটা হুন্ডাই। এতে গুরুতর আহত হন চালকের আসনে বসা ব্যক্তি। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার কাকড়াবন গ্যাস অফিস সংলগ্ন এলাকায়। বুধবার রাত একটা নাগাদ মেলাঘর দিক থেকে উদয়পুরমুখী একটি টাটা হুন্ডাই গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনায় গাড়ির চালক সামান্য আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *