IGP পার্থসারথি মহন্তকে ডি.লিট সম্মান প্রদান আসাম বিশ্ববিদ্যালয়ের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন অনুষ্ঠান শুরু হল। অনুষ্ঠানে ডি.লিট (D.Litt) ডিগ্রিতে সম্মানিত করা হল আইজিপি পার্থসারথি মহন্তকে। সোমবার সমাবর্তন অনুষ্ঠানে এই গৌরবময় সম্মান প্রদান করা হয় আইজিপি মহন্তকে। অনুষ্ঠানের বিশেষ অতিথি কলকাতার বেলুড় মঠস্থিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর প্রো-চ্যান্সেলর স্বামী আত্মপ্রিয়ানন্দজির হাত থেকেই IGP পার্থ…

Read More

গৌহাটি হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : বরাক উপত্যকার যেকোনও উপযুক্ত স্থানে গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের একটি সার্কিট বেঞ্চ অথবা স্থায়ী বেঞ্চ স্থাপনের জোরালো দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। এই দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র জমা দেন ফ্রন্টের নেতৃত্ব। স্মারকপত্রে উল্লেখ করা হয়, কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি—এই তিন জেলা নিয়ে গঠিত বরাক উপত্যকা ভৌগোলিকভাবে স্বতন্ত্র ও সাংস্কৃতিকভাবে অনন্য…

Read More

মুখোমুখি দুই ট্রেন, ২১ জন যাত্রীর মৃত্যু

১৯ জানুয়ারি : ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বেলাইন হয়ে গেল হাই স্পিড ট্রেন। তা সজোরে ছিটকে গিয়ে ধাক্কা মারল উল্টোদিক থেকে আসা আরেকটি ট্রেনে। মুখোমুখি দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত আরও অন্তত ১০০ জন। ইতিমধ্য়েই উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ স্পেনের আদামুজ় শহরের কাছে।…

Read More

ভেটেরন ফুটবল ক্লাবের নয়া কমিটি, সভাপতি তমালকৃষ্ণ ও সম্পাদক সমর

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি: শিলচর ভেটেরন ফুটবল ক্লাবের নতুন কমিটি গঠিত হলো। রবিবার টাউন ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১৩ জন পদাতিকারী নিয়ে শক্তিশালী কমিটি গঠন করা হয়। ক্লাবের নতুন কমিটি গঠনকে ঘিরে সভায় মূলত দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে শুরু হওয়া সভার প্রথম অধিবেশনে বিগত কমিটির প্রতিবেদন পেশ করেন পূর্বতন…

Read More

বাড়িতে দুটো বউ, লিভ-ইন পার্টনারকে খুন করে ট্রাঙ্কে ভরে জ্বালিয়ে দিলেন প্রাক্তন রেলকর্মী

১৯ জানুয়ারি : প্রেমের সম্পর্কে ভয়ঙ্কর পরিণতি। লিভ ইন সঙ্গীকে খুন করে ট্রাঙ্কে ভরলেন প্রেমিক, তারপর সেই ট্রাঙ্ক জ্বালিয়ে দিলেন। দেহের পোড়া ছাই নিয়ে গিয়ে নদীতে ফেলে দেন। এরপর সেই ট্রাঙ্ক নিয়ে যাওয়ার চেষ্টা করেন নিজের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ঝাঁসিতে। একজন অবসরপ্রাপ্ত রেলকর্মী এই কাণ্ড ঘটিয়েছেন। অভিযুক্তের নাম রাম সিং পারিহার।…

Read More

ঘন কুয়াশা, ২০টি গাড়ির পরপর সংঘর্ষ, মৃত্যু ১

১৯ জানুয়ারি : চারিদিকে ঘন কুয়াশা। এর জেরেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। উত্তরপ্রদেশের বরেলিতে দিল্লি-লখনউ জাতীয় সড়কে কুয়াশার কবলে পড়ে চরম বিপত্তি। ঘটনাস্থলে অন্তত ২০টি গাড়ির পরপর সংঘর্ষ হয়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, একইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। পুলিশ জানিয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। গোরক্ষপুর থেকে মিরাটগামী একটি সরকারি বাস একটি…

Read More

জিপি সভানেত্রীসহ চার গ্রুপ সদস্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : কাটিগড়া বিধানসভা এলাকায় কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। খেলমা গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী বিউটি রায়সহ মোট চারজন গ্রুপ সদস্য কংগ্রেস ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা…

Read More

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে শ্রীভূমি চরবাজারে হিন্দু সম্মেলন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উৎসবের প্রাক্কালে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যকে সামনে রেখে শ্রীভূমি নগরের অরবিন্দু রায় বসতিতে অনুষ্ঠিত হয়ে গেল এক বিরাট ও তাৎপর্যপূর্ণ হিন্দু সম্মেলন। রবিবার চরবাজারস্থিত সন্ধানী সংঘ ক্লাব প্রাঙ্গনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই উৎসবমুখর ও বৈচিত্রময় সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনকে কেন্দ্র…

Read More

হাইলাকান্দিতে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক কার র‍্যালি উপলক্ষে কেআরসি ফাউন্ডেশনের অঙ্কন প্রতিযোগিতা ও সচেতনতা

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক সংহতি কার র‍্যালি উপলক্ষে রবিবার হাইলাকান্দিতে গ্লোবাল ওয়ার্মিং এর উপর এক সচেতনতা সভা ও অঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর ব্যবস্থাপনায় ছিল কেআরসি ফাউন্ডেশনের হাইলাকান্দি টিম। সহযোগিতায় ছিল অঙ্কন শ্রী ফাইনান্স ইনস্টিটিউট ও রোটারি ক্লাব। প্রসঙ্গত গত ৪ জানুয়ারি উত্তর বঙ্গের বাগডোগরা থেকে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক কার রেলি…

Read More

ক্ষীতিশচন্দ্র নন্দীর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলিপত্র প্রদান নেতাজি ছাত্র যুব সংস্থার

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : ত্রিপুরার ধর্মনগরের বিশিষ্ট সমাজকর্মী, সুপরিচিত ব্যবসায়ী ও দুইবারের নির্বাচিত পঞ্চায়েত প্রধান ক্ষীতিশচন্দ্র নন্দীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছে শিলচরের স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা। নেতাজি ছাত্র যুব সংস্থার প্রতিনিধিদল প্রয়াত ক্ষীতিশচন্দ্র নন্দীর ধর্মনগরস্থ বাসভবনে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক দিলু দাস, সহ-সভাপতি ননী গোপাল দেব…

Read More