বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : অসমের ওদালগুড়ি জেলায় বুনো হাতির আক্রমণে প্রাণ হারালেন দুই ব্যক্তি। জেলার দুটি পৃথক স্থানে হাতির পায়ে পিষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। জানা গেছে, গীতিবাড়ি ও বামুণজুলি এলাকায় পৃথকভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃতরা হলেন গীতিবাড়ির খড়্গ বাহাদুর ছেত্রী এবং বামুণজুলির জিৎ বাহাদুর ছেত্রী। একই জেলায় দু’টি পৃথক ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, সোমবার গোয়ালপাড়া জেলার টিছিমপুর এলাকায় বন্য হাতির আক্রমণে মৃত্যু ঘটল খেবিং সাংমা নামে এক ব্যক্তির।





