বজ্রপাতে মৃত্যু হল ভাই-বোনের

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ মে : হৃদয়বিদারক ঘটনা! বজ্রপাতে করুণ মৃত্যু ঘটল ভাই-বোনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ত্রিপুরার পেঁচারথলের নবীনছড়া এলাকায়। নিহতরা হলেন সুমন্ত চাকমা (৩০) ও মিনা চাকমা (২৭)। আকস্মিক এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতে গুরুতর আহত হন দুই ভাই-বোন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত প্রাণ রক্ষা সম্ভব হয়নি। এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার-পরিজনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও গভীরভাবে মর্মাহত। ঘটনার পর থেকে সমগ্র এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *