নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জিজ্ঞাসাবাদ, দুই ঘণ্টা পর থানার ছাড়পত্র পেলেন কুংকি চৌধুরী
বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : প্রায় দু’ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর পানবাজার থানার থেকে ছেড়ে দেওয়া হল মধ্য গুয়াহাটি সমষ্টির অসম জাতীয় পরিষদের প্রার্থী কুংকি চৌধুরীকে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পানবাজার থানার পুলিশ তাঁকে সমন জারি করেছিল। নির্দেশ অনুযায়ী রবিবার সকাল ১১টায় থানায় হাজির হন তিনি। থানা থেকে বেরিয়ে কুংকি চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, “আমাকে ডাকার জন্য পুলিশের…
