বরাক তরঙ্গ, ২৮ মে : গাছ কাটতে গিয়ে করুণ মৃত্যুর মুখে পড়লেন এক যুবক। গাছ কাটার সময় হঠাৎ একটি বড় ডাল মাথার উপর ভেঙে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়ন রাভা নামে যুবকের। তিনি বকোর চন্দ্রা এলাকার বাসিন্দা।
জানা গেছে, নগরবেড়ার মন্দিরা এলাকার একটি বাড়িতে গাছ কাটার কাজ চলাকালীন এই শোকাবহ ঘটনাটি ঘটে। গাছ কাটার সময় আচমকাই একটি ভারি ডাল ভেঙে নয়ন রাভার মাথায় পড়ে। গুরুতর আঘাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। অকাল এই মৃত্যুর ঘটনায় পরিবার-পরিজনসহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।




