ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি জেলা সমিতির বৈঠক
বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : রবিবার দুপুর বারোটায় বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, হাইলাকান্দি জেলা সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় মৈত্রী ভবনে। ফোরামের পঁচিশ বছর উপলক্ষে “রজত জয়ন্তী বর্ষ উদযাপন” নিয়ে অনুষ্ঠিত সভায় পৌরহিত্য করেন জেলা সভাপতি সুশান্তমোহন চট্টোপাধ্যায়। শুরুতে সভাপতি উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য আমন্ত্রণ জানান…
