ব্রহ্মপুত্রে স্নান করতে নেমে নিখোঁজ দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুন : ব্রহ্মপুত্র নদে স্নান করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোর-যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। মৃতদের মধ্যে রয়েছেন উত্তর গুয়াহাটি মহাবিদ্যালয়ের ছাত্র রাজশেখর পাল এবং আমিনগাঁও হাইস্কুলের ছাত্র অনুজ যাদব।

জানা গেছে, প্রচণ্ড গরমের মধ্যে আমিনগাঁও এলাকার ব্রহ্মপুত্র নদে জলকেলি করতে নেমেছিলেন তারা। সেই সময় নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে দু’জন নিখোঁজ হয়ে পড়েন। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও প্রশাসনের উদ্যোগে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়।

দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পরিবার-পরিজনদের সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *