লক্ষীপুরে গৌরব পথ নির্মাণ ও উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, জেলা আয়ুক্তকে স্মারকপত্র সুরক্ষা কমিটির

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : কাছাড় জেলার লক্ষীপুরে প্রস্তাবিত গৌরব পথ নির্মাণ এবং উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ফরেস্ট অফিস থেকে জেলা হাসপাতাল পর্যন্ত প্রস্তাবিত এই গৌরব পথ নির্মাণের পরিকল্পনাকে ঘিরে শহরজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

এদিকে, গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে লক্ষীপুর সমজেলা আয়ুক্তের মাধ্যমে কাছাড়ের জেলা আয়ুক্তের উদ্দেশে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি স্মারকপত্রের প্রতিলিপি লক্ষীপুর পূর্ত বিভাগ এবং লক্ষীপুর পুরসভাতেও জমা দেওয়া হয়েছে।

স্মারকপত্র জমা দেওয়ার পর বিষয়টি নিয়ে সরব হন শহরের বিশিষ্ট ব্যক্তি জিষ্ণু দত্ত। তাঁর অভিযোগ, গৌরব পথ নির্মাণ ও উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে একাংশ স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এই ধরনের রাজনীতির ফলে গোটা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলেও তিনি মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *