পোস্টার ছেঁড়ায় ক্ষুব্ধ ৪০ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শিবা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : শিলচর পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে ৪০ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী শিবা দেবের নির্বাচনী প্রচারসামগ্রী ছেঁড়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তাঁর একাধিক পোস্টার, ব্যানার ও কাটআউট নষ্ট করে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্দল প্রার্থী শিবা দেব। তাঁর অভিযোগ, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনী প্রচারসামগ্রী এভাবে নষ্ট…

Read More

সমাজকর্মের ক্ষেত্রসমীক্ষা জোরদার করার ওপর কর্মশালা আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : শ্রেণিকক্ষের শিক্ষাকে সমাজ ও সম্প্রদায়ের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে সমাজকর্ম শিক্ষায় ক্ষেত্রসমীক্ষার গুরুত্ব আরও জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার একদিনের কর্মশালা আয়োজিত হয় আসাম বিশ্ববিদ্যালয়ে। সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার বিষয় ছিল ‘রিচিং ক্লাসরুম অ্যান্ড কমিউনিটি : স্ট্রেংদেনিং ফিল্ডওয়ার্ক প্র্যাকটিস’। এদিন বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

Read More

মিজোরামে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার বড়খলার দুই যুবক সহ তিন

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : মিজোরামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তিনটি ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে অসমের কাছাড় জেলার দু’জন রয়েছে। মঙ্গলবার কলাসিব জেলা পুলিশের অধীন বিলখাওথলির পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ১.৬১৮ কেজি সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে। ১৩৬টি সাবান কেসে থাকা…

Read More

ক্যালিফোর্নিয়ায় দুই ঈদের ছুটির আনুষ্ঠানিক স্বীকৃতি

৩০ সেপ্টেম্বর : মুসলিমদের অন্যতম প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। AB 2017 বা State Holidays: Eid বিলটিতে ২৭ সেপ্টেম্বর স্বাক্ষর করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। বিলটি উত্থাপন করেছিলেন সান ফ্রান্সিসকোর অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিলটি উত্থাপনের পর কয়েক ধাপে আইনসভায়…

Read More

মাঝআকাশে হাইজ্যাক অ্যালার্ট, তেল আবিবগামী ফ্লাইট ঘিরে চাঞ্চল্য

৩০ সেপ্টেম্বর : দুবাই থেকে তেল আবিবগামী একটি যাত্রিবাহী বিমানে মাঝআকাশে হাইজ্যাক অ্যালার্ট ঘিরে বুধবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটে মোট ১৭৪ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১৫০ জন ইজরায়েলি নাগরিক এবং ২৭ জন শিশু বলে জানা গিয়েছে। তবে ইজরায়েলি সরকারি সূত্র বিমান হাইজ্যাকের সম্ভাবনা খারিজ করে দিয়েছে। জানা গিয়েছে, সৌদি আরবের আকাশসীমার…

Read More

বঙাইগাঁওয়ে আটক ৯ বাংলাদেশি

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : নিউ বঙাইগাঁও রেলস্টেশনে ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বঙাইগাঁও সীমান্ত পুলিশ ও জিআরপির যৌথ সহযোগিতায় তাঁদের আটক করা হয়। জানা গেছে, মঙ্গলবার নিউ বঙাইগাঁও রেলস্টেশনে এসে পৌঁছেছিলেন ওই ৯ জন। সেখান থেকে চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। তবে তার আগেই তাঁদের আটক করে পুলিশ। বর্তমানে আটক ৯ জন…

Read More

শিলচর পুরনিগম নির্বাচন : ১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী নাজমিন সুলতানার সমর্থনে সভা

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে জোর দিয়েছে কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস প্রার্থী নাজমিন সুলতানা বড়ভূইয়ার সমর্থনে আয়োজিত হয় এক নির্বাচনী জনসভা। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল, ড. অমিত কালোয়ার-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। সভায় হাইলাকান্দির আলগাপুরের বিধায়ক জুবের এনাম মজুমদারের উপস্থিত থাকার কথা থাকলেও…

Read More

দলের ভিত দুর্বল, ভোটের তিন দিন আগেই বিজেপিতে কংগ্রেস প্রার্থী তাপস

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : ভোটের আর মাত্র তিন দিন বাকি। তার আগেই দলবদল করলেন শিলচর পুর নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তাপস দাস। তাঁর বিজেপিতে যোগদানের ঘটনায় ১৮ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। বুধবার বিজেপির স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তাপস দাস। দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি…

Read More

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

৩০ সেপ্টেম্বর : জম্মু-কাশ্মীরের বদগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত লস্কর-ই-তৈবার এক শীর্ষ জঙ্গি। মঙ্গলবার মধ্য কাশ্মীরের দুর্গম পাহাড়ি এলাকায় এই এনকাউন্টার হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহত জঙ্গির নাম সুলেমান শাহ ওরফে মুসা। জম্মু-কাশ্মীরের একাধিক হামলার ঘটনায় তার নাম জড়িয়েছিল বলে জানিয়েছেন আধিকারিকরা। গোয়েন্দা সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সোমবার বদগামের কোরাগ ও ইউসমার্গ…

Read More

ভাইয়ের হাতেই ভাই খুন, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : নলবাড়ি জেলার গোয়ালপাড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হাতেই সম্পর্কিত ভাই খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের নাম মুকুল বর্মন (৩৫)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে বেলশর থানার পুলিশ। ঘটনার পর অভিযুক্ত খর্গেশ্বর বর্মনকে…

Read More