রাতের অন্ধকারে শ্রীভূমি হয়ে মিজোরামে শূকর পাচারের অভিযোগ, উদ্বেগে খামারিরা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৬ জুলাই : শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্ত দিয়ে গভীর রাতে বহিরাজ্য থেকে বিপুল সংখ্যক শূকর মিজোরামে পাচারের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে লোয়াইরপোয়া-কানমুন আন্তঃরাজ্য সড়ক ব্যবহার করে নিয়মিত এই কারবার চলছে বলে অভিযোগ উঠেছে। যদিও অভিযোগের সরকারি নিশ্চিতকরণ এখনও মেলেনি, তবুও বিষয়টি নিয়ে সীমান্ত এলাকার বাসিন্দা, খামারি…
