বঙাইগাঁওয়ে আটক ৯ বাংলাদেশি

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : নিউ বঙাইগাঁও রেলস্টেশনে ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বঙাইগাঁও সীমান্ত পুলিশ ও জিআরপির যৌথ সহযোগিতায় তাঁদের আটক করা হয়। জানা গেছে, মঙ্গলবার নিউ বঙাইগাঁও রেলস্টেশনে এসে পৌঁছেছিলেন ওই ৯ জন। সেখান থেকে চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। তবে তার আগেই তাঁদের আটক করে পুলিশ।

বর্তমানে আটক ৯ জন বঙাইগাঁও পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের বিষয়ে পুলিশি জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *