জম্পুইজলা প্রেস ক্লাবে নবনির্বাচিত এমডিসি সুরজ দেববর্মাকে সংবর্ধনা
বরাক তরঙ্গ, ১৯ মে : জম্পুইজলা প্রেস ক্লাবের উদ্যোগে টাকারজলা-জম্পুইজলা কেন্দ্রের নবনির্বাচিত ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-এর সদস্য তথা এমডিসি সুরজ দেববর্মার সঙ্গে এক সৌজন্যমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জম্পুইজলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত এমডিসিকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক এবং এলাকার…
