Headlines

ময়নাতদন্ত ও তদন্তের পরে ত্বিষার মৃত্যুর কারণ জানাল ভোপাল পুলিশ

২০ মে : প্রাক্তন ‘মিস পুনে’ ত্বিষা শর্মার মৃত্যুর ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একাধিক নতুন তথ্য। তবে এই আবহের মধ্যেই ভোপালের পুলিশ দাবি করেছে, এখনও পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণ অনুযায়ী ত্বিষার মৃত্যু ‘খুন নয়, আত্মহত্যা’ বলেই মনে করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভোপালের পুলিশ কমিশনার সঞ্জয় কুমারের মন্তব্য এখন এই মামলার কেন্দ্রবিন্দুতে উঠে…

Read More

সরকারি কর্মচারীদের নিয়ে কঠোর অবস্থানে মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২০ মে : সময়মতো কাজ না করলে বিপদে পড়বেন সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করেই কঠোর অবস্থান নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। কাজে ফাঁকি দিয়ে আর রেহাই মিলবে না কর্মচারীদের। এই প্রসঙ্গে অসম সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য জারি করেছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এই নির্দেশনায় পেনশনভোগীদের জন্যও এসেছে বড় স্বস্তির খবর। নির্ধারিত সময়সীমার…

Read More

কংগ্রেস নেতা অজয় গগৈ আটক

বরাক তরঙ্গ, ২০ মে : শিবসাগরের কংগ্রেস নেতা অজয় গগৈকে আটক করেছে পুলিশ। চরাইদেউ জেলার কাকতিবাড়ি পুলিশ তাঁকে আটক করে। উল্লেখ্য, ডিমৌ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের প্রার্থী ছিলেন অজয় গগৈ। জানা গেছে, চরাইদেউ জেলার বিশ্রামপুর এলাকার এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে এই নেতার। কিছুদিন আগে চরম পদক্ষেপ নিয়েছিলেন ব্যবসায়ী অভনী বরুয়া। মৃত্যুর আগে রেখে…

Read More

গুয়াহাটি-দিল্লিগামী IndiGo বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের মধ্যে আতঙ্ক

বরাক তরঙ্গ, ২০ মে : গুয়াহাটি থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে যাত্রার আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইন্ডিগোর 6E 630 নম্বরের বিমানটির ইঞ্জিন হঠাৎ পরপর দু’বার বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (AC) কাজ করছিল না। পাশাপাশি বিমানের ভিতরে ধোঁয়া দেখা যাওয়ার অভিযোগও ওঠে। এতে…

Read More

ট্রাম্প-শি বৈঠকের পরই বেইজিংয়ে পুতিন, বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত

২০ মে : বিশ্বের তিন প্রভাবশালী শক্তি—যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়াকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের অল্প সময়ের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফর আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি করেছে। ধারাবাহিক এই উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতাকে ঘিরে বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণের…

Read More

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

২০ মে : মার্কিন যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ বিমান ও স্থল অভিযানে গত তিন দিনে নাইজেরিয়ায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর অন্তত ১৭৫ জন সদস্য নিহত হয়েছে। নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। নাইজেরীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা মঙ্গলবার এক বিবৃতিতে জানান, ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত পরিচালিত…

Read More

শুভেন্দুর আপ্তসহায়ক খুনে বারাণসী থেকে গ্রেফতার আরও ১, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫

২০ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে ফের বড়সড়ো সাফল্য পেল সিবিআই (CBI)। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের বারাণসী থেকে বিনয় রাই নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই নিয়ে হাইপ্রোফাইল এই হত্যাকাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ধৃত পাঁচজনের মধ্যে চারজনই উত্তরপ্রদেশের বাসিন্দা। বঙ্গ বিধানসভার ফলাফল ঘোষণার…

Read More

‘ককরোচ জনতা পার্টি’তে যোগ দেওয়ার হিড়িক, ভবিষ্যৎ পরিকল্পনা কী, জানালেন প্রতিষ্ঠাতা

২০ মে : দেশে বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা নিয়ে সরব অনেকেই। খাতায়কলমে রাজনৈতিক দল না হলেও, রাজনৈতিক আন্দোলনের অন্তত সূচনা হল দেশে। মূলত অনলাইন মাধ্যমে সীমাবদ্ধ হলেও, ব্যঙ্গধর্মী Cockroach Janta Party সাড়া ফেলে দিয়েছে। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ৭০০০০ মানুষ তাদের সদস্যতা গ্রহণ করেছে। আর এই আন্দোলনের নেপথ্যে রয়েছেন ৩০ বছরের এক যুবক। (Cockroach Janta…

Read More

ভাষা শহিদ দিবসে হাইলাকান্দির প্রিসাইন্সিয়ার ‘অর্ঘ্য’

বরাক তরঙ্গ, ১৯ মে : উনিশে মে, ভাষা শহিদ দিবস উপলক্ষে হাইলাকান্দির প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত হয় এক বিশেষ স্মরণানুষ্ঠান ‘অর্ঘ্য’। কথা, কবিতায়, গানে স্কুল শিক্ষার্থীরা শ্রদ্ধা জানায় ভাষা শহিদদের। এই অনুষ্ঠান আয়োজনের প্রধান উদ্দেশ্য‌ই ছিল নিজ মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে সার্বিকভাবে সচেতন করে তোলা। ওইদিন অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ…

Read More

লোকনাথ আশ্রম থেকে একটি জলের পাম্প চুরি, হাতে নাতে আটক যুবক

বরাক তরঙ্গ, ১৯ মে : আশ্রমে চুরির চেষ্টাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় অমরপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অমরপুর লোকনাথ আশ্রম থেকে একটি জলের পাম্প চুরি করার সময় স্থানীয় জনতার হাতে আটক হয় টাউন শঙ্কর পল্লী এলাকার বাসিন্দা তাপস দাস নামে এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রম প্রাঙ্গণ থেকে পাম্পটি নিয়ে পালানোর চেষ্টা করার সময়…

Read More