গুয়াহাটির কৃষি ভবনে জ্যেষ্ঠ সহায়কের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গুয়াহাটির কৃষি ভবনে এক জ্যেষ্ঠ সহায়কের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষি বিভাগের কার্যালয়ের প্রথম তলার একটি বাথরুম থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিকে কৃষি সঞ্চালকালয়ের জ্যেষ্ঠ সহায়ক রঞ্জয় বরুয়া হিসেবে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, রঞ্জয় বরুয়া কৃষি বিভাগের আবাসনেই থাকতেন। বুধবার বিকেল প্রায় ৫টা…

Read More

সরকারি মেডিক্যাল-ডেন্টাল কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদ এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : সরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলিতে এমবিবিএস ও বিডিএস কোর্সের ফি একলাফে কয়েক গুণ বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাল এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিল। সংগঠনের অভিযোগ, সরকারের এই সিদ্ধান্ত জনবিরোধী ও ছাত্রবিরোধী এবং এর ফলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের বহু মেধাবী শিক্ষার্থীর চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ সংকুচিত হবে। এআইডিএসও-র অসম রাজ্য সম্পাদক…

Read More

আন্তর্জাতিক মঞ্চে বরাকের কন্যার সাফল্য, সিউলে ‘ডেভেলপিং কান্ট্রিজ এডুকেশন অ্যাওয়ার্ড’ ডাঃ অস্মিতার

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল হল অসমের নাম। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে ‘ডেভেলপিং কান্ট্রিজ এডুকেশন অ্যাওয়ার্ড’ অর্জন করে দেশের পাশাপাশি বরাক উপত্যকার জন্যও গৌরব বয়ে আনলেন চিকিৎসক ও গবেষক ডাঃ অস্মিতা শুক্লা। সম্মেলনে নিজের গবেষণাকর্ম উপস্থাপনের পর তাঁর গবেষণা ও উপস্থাপনার স্বীকৃতি হিসেবে এই সম্মান…

Read More

দক্ষিণ কটনপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক কর্ণলাল দেব বিদায়ী সংবর্ধনা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : দীর্ঘ ১৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করলেন পাথারকান্দি শিক্ষা খণ্ডের ৪৬৮ নম্বর দক্ষিণ কটনপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক কর্ণলাল দেব। গত ৩০ সেপ্টেম্বর বুধবার কর্মজীবন থেকে অবসর নেন তিনি। তাঁকে বিদায় জানাতে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে…

Read More

মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য আটকে থাকা অ্যাম্বুলেন্সের রোগীর মৃত্যু, ক্ষোভ

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনভয় যাওয়ার জন্য রাস্তায় আটকে রাখা হয়েছিল একটি অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে থাকা গুরুতর অসুস্থ রোগী রসরাজ চক্রবর্তী ওরফে রিন্টু ঠাকুর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাঙ্গা এলাকার বাসিন্দা রসরাজ চক্রবর্তীকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে…

Read More

পাথারকান্দির চান্দখিরাবস্তিতে খুন হওয়া আব্দুল কাদির ধলাই কর্কটবস্তির বাসিন্দা, ঘটনার আরও কেউ জড়িত বলে দাবি পরিবারের

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : পাথারকান্দির চান্দখিরাবস্তির ভাড়া ঘরে খুন হওয়া আব্দুল কাদির লস্কর ধলাইয়ের কর্কটের বাসিন্দা। বৃহস্পতিবার তার পরিবারের লোকরা সাংবাদিক ডেকে নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত রয়েছেন বলে দাবি করেন। আব্দুল কাদিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত দেখে তাঁর দুই ভাই ও কিশোরী সন্তানের এমনটাই দাবি। আব্দুল কাদির মূলত একজন কবিরাজি ওষুধ বিক্রেতা…

Read More

পুর নিগম নির্বাচন : প্রচারের শেষ দিনে বিজেপির বিশাল পদযাত্রা কৌশিকের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে প্রচারের শেষ দিনে বৃহস্পতিবার শহরে জোরদার প্রচার চালাল বিজেপি। এদিন ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কুলদীপ চৌধুরীর নেতৃত্বে এবং মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে চেংকুড়ি রোড এলাকা থেকে একটি বিশাল পদযাত্রা বের করা হয়। পদযাত্রায় বিজেপির শত শত কর্মী-সমর্থক অংশ নেন। দলীয় পতাকা…

Read More

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আউটার ১ লক্ষ

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : অসমের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এল আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থা (আউটা)। ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ ও পুনর্বাসনের জন্য বুধবার শিক্ষক সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে। অসম সচিবালয়ের বরাক উপত্যকা কার্যালয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাতে চেক তুলে দেন আউটার সভাপতি ড….

Read More

ধলাইয়ের বিদ্যারতনপুরে পুলিশের অভিযান, কোটি টাকার ইয়াবা-সহ গ্রেফতার ২

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কাছাড় পুলিশ। ধলাইয়ের মথুরাপুর জিপির বিদ্যারতনপুর এলাকার এক বাড়িতে চালানো অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে বিদ্যারতনপুর…

Read More

কো-পাইলটের ছুরিকাঘাতে আহত হয়েও ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচালেন ভারতীয় ক্যাপ্টেন, কুর্নিশ মোদির

প্রশংসা নেতানিয়াহু ও ট্রাম্পের ১ অক্টোবর : মাঝআকাশে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নিজের জীবন বিপন্ন করে বিমানের নিয়ন্ত্রণ ধরে রেখে শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা করলেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী তাঁকে ‘সত্যিকারের হিরো’ বলে উল্লেখ করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। বুধবার দুবাই থেকে তেল…

Read More