বদরপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, উৎকণ্ঠায় পরিবার
বরাক তরঙ্গ, ২ জুন : বদরপুরের এক যুবকের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। নিখোঁজ যুবকের নাম বিশ্বজিৎ শীল। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার তার বাবা বিমল শীলের সঙ্গে বদরপুরের পরিচিত ‘সেলুন’-এ গিয়েছিলেন বিশ্বজিৎ। সেলুনে কিছুক্ষণ অবস্থানের পর হঠাৎ করেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।ঘটনার…
