Headlines

কালীগঞ্জে জলে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ জুন : শ্রীভূমি জেলার কালীগঞ্জ অঞ্চলের মধ্য গুয়াসপুর গ্রামে হৃদয়বিদারক ঘটনা ঘটল। জলাশয়ে ডুবে মৃত্যু ঘটে আট বছর বয়সীএক শিশুর। মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।।মৃত শিশুর নাম মোঃ জিসান। পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্য গুয়াসপুর গ্রামের বাসিন্দা কাউসার আহমেদের…

Read More

অসমে তথাকথিত ‘এনকাউন্টার’ মৃত্যুর ঘটনায় উদ্বেগ, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে চলার দাবি এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ২ জুন : সম্প্রতি অসমের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক তথাকথিত ‘এনকাউন্টার’-এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই (কমিউনিস্ট)। দলের অসম রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে এই ঘটনাগুলিকে অত্যন্ত উদ্বেগজনক ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেছেন। বিবৃতিতে তিনি বলেন, রাজ্যে কোনও অপরাধমূলক বা আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনা ঘটলে তার যথাযথ…

Read More

অসম বিজ্ঞান সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপিকা কাজল চৌধুরীকে সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২ জুন : অসম বিজ্ঞান সমিতির কেন্দ্রীয় সমিতির উদ্যোগে এবং হাইলাকান্দি শাখার ব্যবস্থাপনায় মঙ্গলবার অবসরপ্রাপ্ত অধ্যাপিকা কাজল চৌধুরীকে এক আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়। তিনি শ্রীকিষণ সারদা কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং দীর্ঘদিন ধরে অসম বিজ্ঞান সমিতির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর এই মূল্যবান অবদানের…

Read More

এসকে রায় সিভিল হাসপাতালে ডে-কেয়ার ক্যান্সার সেন্টারের সূচনা

কেমোথেরাপি পরিষেবা এখন হাইলাকান্দিতেই, উপকৃত হবেন জেলার ক্যান্সার রোগীরা: বিধায়ক মিলন দাস_____ বরাক তরঙ্গ, ২ জুন : জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মঙ্গলবার হাইলাকান্দির এস. কে. রায় সিভিল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হল নবনির্মিত ডে-কেয়ার ক্যান্সার সেন্টার। নতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। উদ্বোধনী অনুষ্ঠানে…

Read More

হাইলাকান্দি কংগ্রেসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার সাধারণ সম্পাদক সাময়িক বহিষ্কৃত

বরাক তরঙ্গ, ২ জুন : হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে ৩০ মে সংঘটিত বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে কড়া সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছে অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)। সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের বিরুদ্ধে ‘মুর্দাবাদ’ স্লোগান তুলে তাঁকে সভাস্থল ত্যাগ করতে বাধ্য করার ঘটনায় হাইলাকান্দি জেলা কংগ্রেসের চার সাধারণ সম্পাদককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এপিসিসির সাধারণ…

Read More

পরিত্যক্ত কয়লাখনি থেকে দেহ উদ্ধার, ছয় দিনের অভিযানে সফল এসডিআরএফ

বরাক তরঙ্গ, ২ জুন : মেঘালয়ের খলিয়েরিয়াতের পুরনো ডেপুটি কমিশনার (ডিসি) অফিসের নিকটবর্তী একটি পরিত্যক্ত কয়লাখনি থেকে ৪১ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)। টানা ছয় দিনের উদ্ধার অভিযানের পর সোমবার সন্ধ্যায় দেহটি উদ্ধার করা সম্ভব হয়।জানা গেছে, গত ২৬ মে পানীয় জল সংগ্রহ করতে গিয়ে ওই ব্যক্তি দুর্ঘটনাবশত…

Read More

২৪ ঘণ্টার মধ্যেই ৪ নিখোঁজ ছাত্রীকে উদ্ধার, বশিষ্ঠ পুলিশের তৎপরতায় স্বস্তি পরিবারে

বরাক তরঙ্গ, ২ জুন : নিখোঁজ হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চার কিশোরী ছাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে বশিষ্ঠ পুলিশ। উদ্ধার হওয়া চারজনের বয়স ১১ থেকে ১২ বছরের মধ্যে এবং তারা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে…

Read More

শরিফনগরে অটোভাড়া বৃদ্ধিতে নাগরিকদের উত্তাল প্রতিবাদ, গঠিত কমিটি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ জুন : শ্রীভূমি শহর সংলগ্ন রেলওয়ে গেট থেকে অসম-ত্রিপুরা জাতীয় সড়ক হয়ে পুয়ামারা, শরিফনগর, বাঘন ও নলুয়া পর্যন্ত চলাচলকারী কয়েকজন অটোচালক হঠাৎ করেই যাত্রীভাড়া বৃদ্ধি করায় এলাকাজুড়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। সাধারণ যাত্রীদের সঙ্গে কোনও আলোচনা বা মতবিনিময় ছাড়াই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে মঙ্গলবার…

Read More

শ্রীভূমি-উলুকান্দি জাতীয় সড়কের উন্নয়নে ৪৩.৫০ কোটির প্রকল্প, যানজট নিরসনেও কড়া সিদ্ধান্ত পর্যালোচনা সভায়

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ২ জুন : শ্রীভূমি জেলা কমিশনারের সম্মেলন কক্ষে জাতীয় সড়কের বেহাল অবস্থা, চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং শ্রীভূমি শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী। এতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ এনএইচআইডিসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,…

Read More

ফলাফল বিপর্যয়ে ক্ষুব্ধ এআইডিএসও, উচ্চপর্যায়ের তদন্ত ও জবাবদিহির দাবি

বরাক তরঙ্গ, ২ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে এআইডিএসও-র কাছাড় জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইট কার্যত অচল হয়ে পড়ে। ফলে হাজার…

Read More