দুই বাইকের মুখোমুখি, মাদ্রাসার শিক্ষকের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : ডবকার রাজবাড়ি খেয়াঘাটে সোমবার সন্ধ্যায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাদ্রাসার শিক্ষক সাবির আহমেদের। জানা গিয়েছে, ডবকার রৌয়ারপাড় থেকে মাদ্রাসায় যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত সাবির আহমেদ ডবকার লাম্বাবাছা দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন।
অন্যদিকে, দুর্ঘটনায় অপর বাইকের আরোহীও গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ডবকা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *