Headlines

মানুষের স্বার্থে কাজ করার চেষ্টা করব : মন্ত্রী কৌশিক রায়

বরাক তরঙ্গ, ৯ জুন : মন্ত্রীত্ব লাভের পর গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায়। তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব অর্পণ করায় তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। মন্ত্রী কৌশিক রায় বলেন, “আজ থেকেই কাজ শুরু করব। নানা চ্যালেঞ্জ থাকলেও দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন মানুষের স্বার্থে কাজ…

Read More

“মেরুদণ্ড সোজা করুন…”, ইউসুফ পাঠানকে বিঁধে ‘ফুঁসছেন’ মহুয়া মৈত্র!

৯ জুন : তৃণমূল কংগ্রেসের ভাঙন নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন দলের বিদ্রোহী সাংসদদের কার্যত ‘মেরুদণ্ডহীন’ বলে আক্রমণ করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। বিশেষ করে বহরমপুরের সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের ওপর সরাসরি তোপ দেগেছেন তিনি। সোমবার যখন খবর আসে যে, ২০ জন তৃণমূল সাংসদ এনডিএ-তে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন, তখন ইউসুফের অমিত…

Read More

ধলাই ফেরিঘাটে স্থায়ী সেতুর দাবিতে সরব গ্রামবাসী

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৯ জুন : ধলাই ফেরিঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে ফের সরব হলেন দেবীপুর ও মহাদেবপুর গ্রামের বাসিন্দারা। সোমবার শতাধিক গ্রামবাসী ধোলাই-সোনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে ফেরিঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ধলাই ফেরিঘাটই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান…

Read More

মণিপুরের কাংরেংধর গ্রামে বিশেষ মেডিক্যাল ক্যাম্প আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ৯ জুন : সীমান্তবর্তী দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের কল্যাণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সোমবার ফেজারওয়াল জেলার কাংরেংধর গ্রামে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করল আসাম রাইফেলস। দুর্গম ও যোগাযোগ-বিচ্ছিন্ন কাংরেংধর গ্রামে সড়ক যোগাযোগের অভাবের পাশাপাশি নেই প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামোও। প্রতিকূল ভৌগোলিক পরিস্থিতিকে উপেক্ষা করে আসাম রাইফেলসের একদল বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রয়োজনীয়…

Read More

সীমান্তে বাংলাদেশি সন্দেহে যুবককে গণপিটুনি, মেডিক্যালে ভর্তি

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ৯ জুন : পাথারকান্দির পর কাছাড়ে ঘটল গণপিটুনির ঘটনা। ভারত-বাংলা সীমান্তবর্তী কাটিগড়ায় এক নৃশংস গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশি সন্দেহে স্থানীয় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই যুবক বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, সোমবার রাতে কাটিগড়া এলাকার সৈদপুরে তাপাদার বাজার থেকে…

Read More

বিশ্বকাপে ম্যাচ পরিচালনার আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা সোমালি রেফারিকে

৯ জুন : দেশের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্ন দেখছিলেন পুরস্কারপ্রাপ্ত সোমালি রেফারি ওমর আর্তান। তবে সেই স্বপ্নে আপাতত বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে সোমালিয়ার ক্রীড়া মন্ত্রণালয়। সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা এএফপিকে জানান, মায়ামি আন্তর্জাতিক…

Read More

স্ত্রীকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী

বরাক তরঙ্গ, ৯ জুন : নগাঁওয়ের জাজরিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্ত্রী মনোয়ারা খাতুনকে কুঠার দিয়ে আঘাত করে হত্যা করেছেন স্বামী জমিয়ত উদ্দিন। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মনোয়ারা খাতুনের। পারিবারিক কলহের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পরপরই…

Read More

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাহনের, ঘটনাস্থলেই মৃত্যু ২ যুবকের

বরাক তরঙ্গ, ৯ জুন : ডিগবয়ের বগাপানি এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। দ্রুতগতিতে চলা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবকের পরিচয় জ্যোতিস্মান দত্ত এবং সাহিল হোসেন হিসেবে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, তারা তিনসুকিয়া…

Read More

দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ -এর দাবি ট্রাম্পের

৯ জুন : ইরান ও ইজরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত সাময়িকভাবে থেমে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান হামলা স্থগিতের ঘোষণা দিলেও নতুন কোনো…

Read More

অসমের গর্ব মেজর ভাৰ্গব কলিতা ও সেনা ধ্রুবজ্যোতি দত্তকে ‘শৌর্য চক্র’ প্রদান

৮ জুন : অসাধারণ সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ অসমের দুই কৃতী সন্তান মেজর ভাৰ্গব কলিতা এবং সেনা ধ্রুবজ্যোতি দত্তকে দেশের অন্যতম সম্মানজনক বীরত্ব পদক ‘শৌর্য চক্র’ প্রদান করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতি দেশের সেবায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর একাধিক সাহসী জওয়ান ও কর্মকর্তাকে এই সম্মানে ভূষিত করেন।নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত ‘ডিফেন্স ইনভেস্টিচার সেরিমনি-২০২৬’-এর প্রথম পর্বে প্রতিরক্ষা বাহিনী,…

Read More