পদার্থবিজ্ঞানে ফ্রান্সিস হালজেনের নোবেল জয়

৬ অক্টোবর : মহাবিশ্বের সুদূর ও রহস্যময় প্রান্ত থেকে আসা অধরা পারমাণবিক কণা ‘নিউট্রিনো’ শনাক্তকরণের অগ্রগামী গবেষণার জন্য চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছেন বেলজিয়ান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী প্রফেসর ফ্রান্সিস হালজেন। বরফাবৃত দক্ষিণ মেরুতে স্থাপিত আইসকিউব নিউট্রিনো অবজারভেটরির (IceCube Neutrino Observatory) পরিকল্পনা ও সফল বাস্তবায়নের সার্বিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই শীর্ষ সম্মাননায় ভূষিত করেছে…

Read More

শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবিতে ফ্রান্সজুড়ে তীব্র বিক্ষোভ, আহত ২১৫, গ্রেফতার ৫ হাজার

৬ অক্টোবর : ফ্রান্সে শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে তীব্র আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী, অভিভাবক ও ট্রেড ইউনিয়নের সদস্যরা। দেশটির বিভিন্ন শহরের উচ্চবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস বয়কট করে রাজপথে বিক্ষোভে শামিল হয়েছেন তারা। আন্দোলন ঠেকাতে পুলিশের জলকামান ব্যবহার, ধরপাকড় ও সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গত এক সপ্তাহে বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২১৫…

Read More

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

৬ অক্টোবর : প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রাজপথে তুলকালাম কাণ্ড । টানা প্রায় ন’ঘণ্টা ধরে চলা বিক্ষোভ ও অবস্থানের পর অবশেষে মঙ্গলবার রাত আটটা নাগাদ রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেস ও ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের শীর্ষ নেতাদের আটক করল দিল্লি পুলিশ। সূত্রের খবর, আটক করে তাঁদের উত্তর দিল্লির কিংসওয়ে ক্যাম্প শিবিরে…

Read More

সাংবাদিকতার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি : ‘সংবাদরত্ন’ সম্মানে ভূষিত হবেন শমীন্দ্র পাল

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : ‘স্বজাতি’ শীর্ষক দৈনিক সংবাদপত্রের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আগামী ১১ অক্টোবর নগাঁওয়ে অনুষ্ঠিত হবে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এই গৌরবময় অনুষ্ঠানে সাংবাদিকতার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তরুণ সাংবাদিক শমীন্দ্র পালকে সম্মানীয় ‘সংবাদরত্ন’ উপাধিতে ভূষিত করা হবে।সত্যনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতি তাঁর নিষ্ঠা এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জনসমাজের সামনে তুলে ধরার স্বীকৃতি…

Read More

মখইভাঙায় অস্থায়ী সাবওয়ের নির্মাণকাজ পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শ্রীভূমি জেলার মকইভাঙায় জাতীয় সড়কের বিকল সেতুর পাশে নির্মীয়মাণ অস্থায়ী সাবওয়ের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার মাঠে গিয়ে নির্মাণকাজের অগ্রগতি ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনকালে সংশ্লিষ্ট আধিকারিক ও নির্মাণকাজে যুক্ত কর্মীদের সঙ্গে…

Read More

নিয়ম না মানায় বরাকসহ রাজ্যের প্রায় ২০০ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : নির্ধারিত সরকারি নিয়ম ও পরিকাঠামোগত শর্ত পূরণ না করায় অসমের ২৫টি জেলার প্রায় ২০০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক স্বীকৃতির আবেদন বাতিল করেছে শিক্ষা দফতর। বৈধ প্রশাসনিক স্বীকৃতি ছাড়া শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে না বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে সতর্ক করেছে মাধ্যমিক শিক্ষা অধিদফতর। প্রয়োজনীয় ঘাটতি পূরণ না হলে আগামী শিক্ষাবর্ষে নতুন…

Read More

নগাঁও লোকসভা উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, ভোট পড়ল ৭৬ শতাংশ

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শান্তিপূর্ণভাবেই শেষ হল নগাঁও লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ প্রক্রিয়া সন্ধ্যা ৫টায় শেষ হয়। নির্বাচনী আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৯.৫ লক্ষ ভোটারের মধ্যে ৭৬ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে নির্ধারিত সময়ের আগে ভোটকেন্দ্রে প্রবেশ করা ভোটারদের ভোটদানের সুযোগ দেওয়া হয়েছে। ফলে…

Read More

শিলচর পুর নিগম নির্বাচনে বিজেপির দাপট, নির্দল ৬ ও কংগ্রেসের ঝুলিতে মাত্র ২টি আসন

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ৪০টি ওয়ার্ডে পড়া ভোটের গণনা করা হয়। নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দুর্দান্ত ফলাফল করে মোট ৪২টি ওয়ার্ডের মধ্যে ৩৪টিতে জয়লাভ করেছে। বিজেপির জোটসঙ্গী অসম গণ পরিষদ (অগপ) ২টি…

Read More

পুর নিগম নির্বাচন : নিরঙ্কুশ জয় মিত্রজোটের, ৩৪ আসন দখল

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : পুরনিগম নির্বাচনের নিরঙ্কুশ জয় পেল বিজেপি মিত্রজোট। ৪২ আসনের মধ্যে জয়লাভ করেছে ৩৪টি আসন। এরমধ্যে বিজেপি পেয়েছে ৩২ এবং অগপ ২টি আসন। এ ছাড়া নির্দল ৬টি ওয়ার্ডে জয়ী হয় এবং কংগ্রেস মাত্র ২টিতে জয়ী হয়েছে। কোন ওয়ার্ডে কে জয়ী হয়েছেন১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাসকে পরাজিত করে জয়ী…

Read More

কমিশনের দপ্তরের কাছে ধর্নায় রাহুল, অভিষেক-অখিলেশরা আটক

৬ অক্টোবর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কাজে লাগিয়ে ‘ভোট চুরি’ করে দেশকে ‘হাইজ্যাক’ করে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার নির্বাচন কমিশনের দপ্তরের উদ্দেশে অভিযান থেকে এমনই অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তাঁর আশ্বাস, সকলের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে। রাহুলের কথায়,…

Read More