বড়খলায় সড়কের শিলান্যাস, আরও উন্নয়নমূলক কাজের ঘোষণা কিশোর নাথের

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : বড়খলা বিধানসভা এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার জারইলতলা বাজার থেকে দুর্গাপুর পর্যন্ত ২.৭৮ কিলোমিটার দীর্ঘ নতুন সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। প্রায় ৩ কোটি ৪৫ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে পূর্ত বিভাগের তত্ত্বাবধানে এই সড়ক নির্মাণের কাজ বাস্তবায়িত হবে।শিলান্যাস…

Read More

বশিষ্ঠ উড়ালপুলের নিচে সোনম ওয়াংচুকের প্রতিকৃতি আঁকায় গ্রেপ্তার দুই যুবক

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : লাদাখের সমাজকর্মী, প্রকৌশলী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের প্রতিকৃতি বশিষ্ঠ উড়ালপুলের নিচে আঁকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে দিশপুর পুলিশ। অনুমতি ছাড়া সরকারি জনপরিসরে ছবি আঁকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন ডিব্রুগড়ের বাসিন্দা নুকুল মিলি এবং গুয়াহাটির বাসিন্দা গৌরব সিং।…

Read More

পাথারকান্দি কো-ডিস্ট্রিক্টে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক কৃষ্ণেন্দুর

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : শ্রীভূমি জেলার পাথারকান্দি কো-ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার রাজস্ব বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা, সার্কেল অফিস এবং ভূমি নথি (ল্যান্ড রেকর্ডস) শাখার কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা বিষয়ক বিভাগের মন্ত্রী…

Read More

বিজেপিতে যোগদানের পর প্রথমবার শিলচরে সুস্মিতা দেব, বিজেপি কার্যালয়ে সংবর্ধনা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদানের পর পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজের গৃহশহর শিলচরে পৌঁছালেন সুস্মিতা দেব। শনিবার সকালে শহরে পৌঁছাতেই বিজেপির জেলা কার্যালয়ে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের জেলা ও রাজ্যস্তরের একাধিক নেতা-কর্মী। সংবর্ধনা…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বক্তৃতা: ওষুধ উন্নয়নে পরিসংখ্যানবিদদের ভূমিকার ওপর আলোকপাত

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শনিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ‘ড্রাগ ডেভেলপমেন্ট এ স্ট্যাটিস্টিসিয়ান্স-এর ভূমিকা” শীর্ষক এক আন্তর্জাতিক বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ কলেজের প্রাক্তনী তথা যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার অ্যাসোসিয়েট ডিরেক্টর (স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স) দেবশ্রী পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরডিও-র সিনিয়র…

Read More

তথ্য অধিকার আইন লঙ্ঘন: লক্ষীপুরের তৎকালীন এসডিও (সিভিল)-কে ২০ হাজার টাকা জরিমানা

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : তথ্য জানার অধিকার (আরটিআই) আইন, ২০০৫ লঙ্ঘনের অভিযোগে কাছাড় জেলার লক্ষীপুরের তৎকালীন সাব-ডিভিশনাল অফিসার (সিভিল), বর্তমানে সমজেলা আয়ুক্তের বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানা করেছে অসম রাজ্য তথ্য আয়োগ। রাজ্য তথ্য আয়ুক্ত উৎপল বরুয়া ৩ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক আদেশে এই জরিমানা ধার্য করেন। আয়োগের নির্দেশে বলা…

Read More

যন্তর মন্তর থেকে সোনম ওয়াংচুককে সরানোর অভিযোগে কেন্দ্র ও দিল্লি পুলিশের সমালোচনায় এআইডিএসও

১৮ জুলাই : দিল্লির যন্তর মন্তর থেকে সমাজকর্মী সোনম ওয়াংচুককে বলপূর্বক সরিয়ে দেওয়া এবং বিক্ষোভ কর্মসূচি বানচালের চেষ্টার অভিযোগে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের তীব্র সমালোচনা করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। শনিবার এক প্রেস বিবৃতিতে এআইডিএসও-র কেন্দ্রীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ বলেন, গত এক মাসেরও বেশি সময় ধরে এনটিএ (NTA)-র বিরুদ্ধে দুর্নীতির…

Read More

সোনাই ব্লকে হরিলুট, উন্নয়ন কাজে দুর্নীতি বরদাস্ত হবে না হুঁশিয়ারি : আমিনুল হক

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : সোনাই উন্নয়ন খণ্ডে বিভিন্ন প্রকল্পের কাজে হরিলুট চলছে এমন গুরুতর অভিযোগ তোলেছেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার সোনাই উন্নয়ন খণ্ড কার্যালয়ে রিভিউ মিটিংয়ে উন্নয়ন কাজ নিয়ে পর্যালোচনা সভায় বিধায়ক আমিনুলের অভিযোগ বিষয়ে বিডিও সহ বিভাগীয় দায়িত্বে থাকা কর্মীরা সদুত্তর দিতে পারেননি। সোনাই উন্নয়ন খণ্ডের অধিন ৯টি জিপির…

Read More

সেবা সেতু পোর্টাল ও এআরটিপিএস আইন নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) সেলের উদ্যোগে শুক্রবার প্রেমেন্দ্র মোহন গোস্বামী সম্মেলন কক্ষে ‘সেবা সেতু পোর্টালের মাধ্যমে নাগরিকমুখী পরিষেবা’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনএসএস প্রোগ্রাম অফিসাররা অংশগ্রহণ করেন। এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার সেন। তিনি আসাম…

Read More

উত্তাল শ্রীভূমি : কংগ্রেসের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক একাধিক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশুদ্ধ পানীয়জলের সঙ্কট, শহরের ভাঙাচোরা সড়ক, সরকারি হাসপাতালের অব্যবস্থা এবং বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যার সমাধানের দাবিতে শনিবার ‘করিমগঞ্জ জেলা কংগ্রেসে’র ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জেলা সদর উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ চলাকালীন কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। কংগ্রেসের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে…

Read More