ভোরে সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তর, চরম উত্তেজনা যন্তরমন্তরে
১৮ জুলাই : দিল্লির যন্তরমন্তরের আন্দোলন দমাতে গিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলল প্রশাসন। নিট (NEET) প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে অনশনরত পরিবেশবিদ সোনম ওয়াংচুককে শনিবার ভোরে হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। কিন্তু এই পদক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যেই আন্দোলনের রাশ ধরে নতুন করে অনশনের ঘোষণা করলেন ‘ককরোচ জনতা পার্টি’-র (CJP) প্রতিষ্ঠাতা তথা প্রধান অভিজিৎ দীপকে (Abhijeet Dipke…
