সোনাই ব্লকে হরিলুট, উন্নয়ন কাজে দুর্নীতি বরদাস্ত হবে না হুঁশিয়ারি : আমিনুল হক

Spread the news

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই :
সোনাই উন্নয়ন খণ্ডে বিভিন্ন প্রকল্পের কাজে হরিলুট চলছে এমন গুরুতর অভিযোগ তোলেছেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার সোনাই উন্নয়ন খণ্ড কার্যালয়ে রিভিউ মিটিংয়ে উন্নয়ন কাজ নিয়ে পর্যালোচনা সভায় বিধায়ক আমিনুলের অভিযোগ বিষয়ে বিডিও সহ বিভাগীয় দায়িত্বে থাকা কর্মীরা সদুত্তর দিতে পারেননি। সোনাই উন্নয়ন খণ্ডের অধিন ৯টি জিপির জিআরএস, জিপি সেক্রেটারি, জিপিসি সহ বিভাগীয় কর্মীদের রিভিউ মিটিংয়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে ছিলেন বিডিও দেবাশিস দেব চৌধুরী। কিন্তু বিধায়কের উপস্থিতির খবরে উন্নয়ন কাজের দায়িত্বে থাকা অধিক সংখ্যক বিভাগীয় কর্মী অনুপস্থিত ছিলেন। এতে ক্ষেপে উঠেন বিধায়ক।বিভিন্ন জিপিতে জবকার্ডের কাজ প্রদানে বৈষম্য এক জিপিতে ১৬টি এই প্রকল্পের সুবিধা দেওয়া হয় আবার বিভিন্ন জিপির ভাগ্যে জুটে মাত্র ৩টি করে এনরেগা প্রকল্পের সুবিধা। এমন বৈষম্য নিয়ে বিধায়কের প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি বিডিও সহ বিভাগীয় দায়িত্বে থাকা কর্মীরা।

সভায় সিদ্ধান্ত হয় বিধায়ক সহযোগে বিডিও সহ বিভিন্ন কাজ সরজমি তদন্তের সিদ্ধান্ত হয়। ব্লকের নতুন বিডিও অফিস নির্মাণে বরাদ্দ ১৩ লক্ষ ৪০ হাজার টাকার কাজে ব্যপক অনিয়ম বিষয়ে তোলে ধরেন বিধায়ক।অভিযোগের সত্যতা স্বীকার করে বিডিও বলেন ইস্টিমেট মত কাজ না হলে নবনির্মিত ভবনটি ভেঙ্গে ফেলা হবে বলে বিডিও আশ্বাস দেন।সরকারি ভবন নির্মাণে তিন ইঞ্চি দেওয়াল তৈরির কোন অনুমতি নেই এমন অভিযোগ বিদ্যমান থাকায় বিডিও ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।

এরপর বিধায়ক আমিনূল সোনাই ব্লক প্রাইমারী হাসপাতাল কর্মীদের আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন।সংবর্ধনায় আপ্লুত বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাঁচার লক্ষ্য নিয়ে হাসপাতালে যায়। কিন্তু ভুক্তভোগীরা হাসপাতালে স্বাস্থ্যসেবা না পেলে এটা পরিতাপের বিষয়। হাসপাতালে ডাক্তার নার্স নিয়োগ সহ বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে রোগীদের সুবিধার্থে দশ ওয়ার্ডের ইনভার্টার প্রদানের আশ্বাস দেন। এছাড়া হাসপাতালের সম্মুখে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান ঘর নিয়ে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ শিবানন্দ রায় বলেন অতিসত্বর উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।হাসপাতাল ইনচার্জ মুক্তার হোসেন বাহার হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসায় বিধায়ক আমিনুলকে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *