জলসম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত এসডিও বদরুল হক লস্করকে বিদায়ী সংবর্ধনা
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১ আগস্ট : দীর্ঘ কর্মজীবনের পর জলসম্পদ বিভাগের সোনাই-ধলাই সাব-ডিভিশনের এসডিও বদরুল হক লস্করকে আন্তরিক বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার সোনাই সাব-ডিভিশন কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সহকর্মী, কর্মচারী এবং বিভাগের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ তাঁকে মানপত্র ও স্মারক উপহার প্রদান করে সম্মানিত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলসম্পদ বিভাগের লক্ষীপুর-উধারবন্দ…
