মাইজগ্রামে পর্যটন রিসোর্টে পুলিশের অভিযান, বন্ধ কক্ষ থেকে যুবক-যুবতী উদ্ধার, আটক মালিক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ আগস্ট : পর্যটন রিসোর্টের আড়ালে বেআইনি কার্যকলাপ চলার অভিযোগকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার মাইজগ্রাম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশের অভিযানে একটি রিসোর্টের বন্ধ কক্ষ থেকে দুই যুবক-যুবতীকে আটক করা হয়েছে। একই কক্ষ থেকে আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে বলেও দাবি স্থানীয়দের। ঘটনায় রিসোর্টের মালিককেও পুলিশ গ্রেফতার করেছে বলে…

Read More

ডিমা হাসাওয়ে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা, অসুস্থ প্রায় ৬০ গ্রামবাসী হাসপাতালে

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : ডিমা হাসাও জেলার মাহুরের কাছে লাসাং গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানের পর খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কায় প্রায় ৬০ জন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাফলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। জানা গেছে, শনিবার লাসাং গ্রামে আয়োজিত সামাজিক অনুষ্ঠানে শূকরের মাংস পরিবেশন করা হয়েছিল। অনুষ্ঠানে…

Read More

লোকসেবা ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : লোকসেবা ভবনে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল অসম সরকার। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি বিস্তারিতভাবে জানান। মন্ত্রিসভায় প্রাক্তন হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেডের চৌহদ্দিতে তাজ গেটওয়ে হোটেল স্থাপনের জন্য অসম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের মধ্যে প্রস্তাবিত লিজ ডিডের খসড়ায়…

Read More

এসকে রায় সিভিল হাসপাতালের পরিষেবা ঘাটতি দূর করার দাবি এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালের চিকিৎসা পরিষেবার বিভিন্ন ঘাটতি দূর করা, পর্যাপ্ত চিকিৎসক-নার্স ও চিকিৎসাকর্মী নিয়োগ, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং হাসপাতালের সামগ্রিক পরিষেবার মানোন্নয়নের দাবিতে স্মারকপত্র প্রদান করল এসইউসিআই (কমিউনিস্ট)-এর হাইলাকান্দি জেলা সংগঠক কমিটি। মঙ্গলবার সংগঠনের একটি প্রতিনিধি দল হাসপাতালের সুপারিনটেনডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে স্মারকপত্র তুলে…

Read More

বন্যাদুর্গতদের পাশে এসইউসিআই, শিবসাগর ও যোরহাটে বিনামূল্যে চিকিৎসা শিবির

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করল এসইউসিআই (কমিউনিস্ট)-এর অসম রাজ্য কমিটি। দলের উদ্যোগে মঙ্গলবার শিবসাগর জেলার সনটক এবং যোরহাট জেলার এলেংমারায় বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে শতাধিক বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে জরুরি চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। যোরহাটের এলেংমারায় আয়োজিত চিকিৎসা শিবিরে পরিষেবা প্রদান…

Read More

ডুরাণ্ড কাপে জয়ের হ্যাটট্রিক, কোয়ার্টার ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : ১৩৫তম ডুরাণ্ড কাপে টানা তৃতীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল গত দুইবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি। মঙ্গলবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এফসি ওয়ানকে ৩-১ গোলে পরাজিত করে উত্তর-পূর্বের দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় নর্থইস্ট ইউনাইটেড। প্রথমার্ধের ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন…

Read More

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সরস্বতী বিদ্যা নিকেতন, মালুগ্রামের অনুদান

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : শিক্ষা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে মালুগ্রামের সরস্বতী বিদ্যা নিকেতন। সমাজের সুখ-দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবে এবার উজান অসমের বন্যাকবলিত মানুষের সাহায্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করল বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সরস্বতী বিদ্যা নিকেতন, মালুগ্রামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার…

Read More

শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস শ্রদ্ধার সঙ্গে পালন শ্রীভূমিতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ আগস্ট : ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের অমর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করল এআইডিএসও ও কিশোর-কিশোরী সংগঠন কমসোমল। সোমবার সকালে করিমগঞ্জ শহরের ছন্তরবাজার পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। সকাল সাড়ে ৮টায়…

Read More

সোলোমোরার জোড়া গোলে মাতৃভূমি কাপে আয়ান এফসি দ্বিতীয় রাউন্ডে

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : দুর্দান্ত জয় দিয়ে মাতৃভূমি কাপে নিজেদের অভিযান শুরু করলো আয়ান এফসি। মঙ্গলবার ধলাইর বিএনএমপি এইচএস স্কুলের খেলার মাঠে প্রতিপক্ষ লোকনাথপুর এফসি-কে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। এদিন প্রথমার্ধের খেলায় ২-০ গোলে এগিয়ে থাকে আয়ান এফসি । স্ট্রাইকার সোলোমোরা আয়ান এফসি-র হয়ে জোড়া গোল করেন, খেলার ২ ও ২৭ মিনিটে। প্রথমার্ধের লিডে…

Read More

ব্রহ্মপুত্র নয়, নাগা পাহাড়ের বৃষ্টিতেই অসমে ভয়াবহ বন্যা

শুধু বাঁধ নির্মাণ নয়, চাই স্যাটেলাইট প্রযুক্তি : সুপারিশ আসাম বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় বরাক তরঙ্গ, ১১ আগস্ট : অসমে জুলাইয়ের ভয়াবহ বন্যার মূল কারণ ব্রহ্মপুত্রের জল উপচে পড়া নয়। প্রতিবেশী নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের পাহাড়ি এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলেই দক্ষিণ তীরের নদীগুলিতে আচমকা জলস্ফীতির কারণে বন্যার সৃষ্টি হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক সমীক্ষা প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ তথ্য…

Read More