বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : বজালির হেলনায় কালদিয়া নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন দুই যুবক। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবক দু’জন হলেন উৎপল কলিতা ও নিতুল ডেকা। জানা গেছে, তাঁরা কালদিয়া নদীতে স্নান করতে নেমেছিলেন। স্নানের সময় আচমকাই তাঁরা নদীর স্রোতে তলিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর থেকেই তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা নদীর তীরে জড়ো হন এবং নিখোঁজ দুই যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেন। তাঁদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উৎপল কলিতা ও নিতুল ডেকার সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



