সোনাবাড়িঘাটে জয়ী টিকেডি লালপানি
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের সিজন এইট ফুটবল টুর্নামেন্টে জয়ী হল টিকেডি সেভেন ব্রাদার্স লালপানি। মঙ্গলবার ফেরিঘাট সংলগ্ন মাঠে ৩-০ গোলে হারায় স্বাধীনবাজার এফসি-কে। খেলার চার মিনিটে লালপানিকে এগিয়ে নেন রুথা। দ্বিতীয়ার্ধে ৪৪ মিনিটে গোল করেন রুনা ও শেষ গোল ৪৮ মিনিটে করেন লালমুদিক। ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান রুথা।…
