বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর: ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জালুকবাড়িস্থিত ড. ভূপেন হাজরিকা সমন্বয় তীর্থে উপস্থিত হয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে চলা ‘ড. ভূপেন হাজরিকা সংগ্রহালয়’-এর ভার্চুয়াল মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে সুধাকণ্ঠের অমর সৃষ্টিরাজি আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি ‘ইনস্টা-রিল’ প্রতিযোগিতারও শুভারম্ভ করা হয়।

অনুষ্ঠানে রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, সাংসদসহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।



