বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের সিজন এইট ফুটবল টুর্নামেন্টে জয়ী হল টিকেডি সেভেন ব্রাদার্স লালপানি। মঙ্গলবার ফেরিঘাট সংলগ্ন মাঠে ৩-০ গোলে হারায় স্বাধীনবাজার এফসি-কে। খেলার চার মিনিটে লালপানিকে এগিয়ে নেন রুথা। দ্বিতীয়ার্ধে ৪৪ মিনিটে গোল করেন রুনা ও শেষ গোল ৪৮ মিনিটে করেন লালমুদিক। ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান রুথা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন জিপি সদস্য রাজিম উদ্দিন ও টুর্নামেন্ট পারিচালন কমিটির সভাপতি আবজল মজুমদার।
এ দিন ম্যাচ পরিচালনা করেন শামিম বড়ভূইয়া, শহিদ চৌধুরী, বুলবুল লস্কর ও আনসার মিয়া। বৃহস্পতিবার প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে লোকনাথপুর এফসি ও সোনাবাড়িঘাট এফসি।





