যুবশক্তি ক্লাবের উদ্যোগে ন্যাশনাল হাইওয়ের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ জুলাই : শিলচর পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল হাইওয়ে রোডের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছিল। পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে যুবশক্তি ক্লাবের সদস্যরা নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের উদ্যোগ নেন। তাঁদের এই উদ্যোগে রাস্তার চলাচলযোগ্যতা ফিরে আসায় স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

রাস্তাটি মেরামতের সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি গোবিন্দ দাস, সম্পাদক জিৎ দাস এবং কার্যকরী সদস্য রিতেশ দাস, প্রসেনজিৎ দাস, নিরুৎপল দাস, সাইমুল দাস, অপূর্ব হালদার, রাজু দাস, যীশু দাস, সুজিত দাস, দেবু দাস ও জয়ন্ত দাস। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা যুবশক্তি ক্লাবের এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তাঁদের মতে, সময়োপযোগী এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে বহু মানুষ স্বস্তি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *