বরাক তরঙ্গ, ৩ মে : শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনসূয়া দাস স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে ত্রিমুকুট জিতলেন উদারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশনের ঋতিষা সাহা।
ডিএসএ-র ব্যাডমিন্টন ইনডোর স্টেডিয়ামে রবিবার সকাল থেকেই বিভিন্ন বিভাগের ফাইনাল ম্যাচগুলি অনুষ্ঠিত হয়। দিনভর উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর সন্ধ্যায় আয়োজিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএ-র প্রাক্তন সভাপতি বাবুল হোড়, সহ-সভাপতি নন্দদুলাল রায় ও প্রসেনজিৎ ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন অরিজিত গুপ্ত, দেবাশিস সোম, অজয় রায়, বুদ্ধদেব চৌধুরী এবং অনিমেষ চন্দ। স্পনসরদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিবপ্রদ দে ও সৌরভ দে।
প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্স নজর কাড়ে। অনূর্ধ্ব ১৩, ১৫ ও ১৭ মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ঋতিষা সাহা ত্রিমুকুট অর্জন করেন।
বিভিন্ন বিভাগের ফলাফল এক নজরে:
অনূর্ধ্ব ৯ বালক: চ্যাম্পিয়ন গেব্রিয়েল (ইউএসএ), রানার্স জ্ঞানজ্যোতি দাস (শিলচর স্পোর্টিং)।
অনূর্ধ্ব ৯ বালিকা: চ্যাম্পিয়ন পরিধি সিংহ, রানার্স পরিণীতি সিংহ।
অনূর্ধ্ব ১১ বালক: চ্যাম্পিয়ন আয়ুব লস্কর (গ্রিনহর্নেট), রানার্স আয়োনভ দেব (ইউনাইটেড ক্লাব)।
অনূর্ধ্ব ১১ বালিকা: চ্যাম্পিয়ন সিনথালেইমা (খোঁজ), রানার্স অদিত্রী সিংহ (বিবিসি)।
অনূর্ধ্ব ১৩ বালক: চ্যাম্পিয়ন অয়নভ দেব (ইউনাইটেড ক্লাব), রানার্স ভার্গব চক্রবর্তী (ইন্ডিয়া ক্লাব)।
অনূর্ধ্ব ১৩ বালিকা: চ্যাম্পিয়ন ঋতিষা সাহা (ইউএসএ), রানার্স আলিয়া বেগম (স্টুডেন্ট এসি)।
অনূর্ধ্ব ১৫ বালক: চ্যাম্পিয়ন অঙ্কিত তালুকদার (অরুণাচল এসএস), রানার্স ডেনিশ সিংহ (গ্রিনহর্নেট)।
অনূর্ধ্ব ১৫ বালিকা: চ্যাম্পিয়ন ঋতিষা সাহা (ইউএসএ), রানার্স অনুষ্কা সিনহা (ইউনাইটেড ক্লাব)।
অনূর্ধ্ব ১৭ বালক: চ্যাম্পিয়ন সুজুসারাজা বসুমাতারি (ইন্ডিয়া ক্লাব), রানার্স বীর সিনহা (ইউনাইটেড ক্লাব)।
অনূর্ধ্ব ১৭ বালিকা: চ্যাম্পিয়ন ঋতিষা সাহা (ইউএসএ), রানার্স সৃষ্টি রানি বর্মন (গ্রিনহর্নেট)।
অনূর্ধ্ব ১৯ বালক: চ্যাম্পিয়ন সুজুসারাজা বসুমাতারি (ইন্ডিয়া ক্লাব), রানার্স বীর সিনহা (ইউনাইটেড ক্লাব)।
অনূর্ধ্ব ১৯ বালিকা: চ্যাম্পিয়ন উপাসনা দাস (মধ্যসহর এসএস), রানার্স অনুষ্কা সিনহা (ইউনাইটেড ক্লাব)।
পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হন অমরজ্যোতি সিনহা (ইন্ডিয়া ক্লাব), রানার্স সুজুসারাজা বসুমাতারি।
পুরুষ ডাবলসে অর্ণব নাথ ও অমরজ্যোতি সিনহা (ইন্ডিয়া ক্লাব) জুটি চ্যাম্পিয়ন হন, রানার্স সৌমিত্র দাস ও তন্ময় দত্ত (শিলচর ব্যাডমিন্টন ক্লাব)।
মিক্সড ডাবলসে অর্ণব নাথ ও উপাসনা দাস (মধ্যসহর এসএস) জুটি চ্যাম্পিয়ন হন, রানার্স বীর সিনহা ও অনুষ্কা সিনহা (ইউনাইটেড ক্লাব)।
ভেটেরান বিভাগে চ্যাম্পিয়ন হন সৌমিত্র দাস ও কে আনন্দ সিংহ (শিলচর ব্যাডমিন্টন ক্লাব), রানার্স রাহুল দে ও অনন্ত দাস।
এই প্রতিযোগিতায় তরুণ প্রতিভাদের উজ্জ্বল পারফরম্যান্স এবং ঋতিষা সাহার ত্রিমুকুট জয় বিশেষভাবে সকলের নজর কেড়েছে।



