আসাম বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ক্লাবের নতুন ভবনের উদ্বোধন, অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচ
বরাক তরঙ্গ, ২৬ মে : আসাম বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ক্লাবের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্রছাত্রী এবং বিশিষ্ট অতিথিরা। উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের উপস্থিতিতে স্পোর্টস বোর্ডের ডিরেক্টর অধ্যাপক এম তিনেশ্বরী দেবী ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অর্থ…
