শিলচর জেলা ক্রীড়া সংস্থার মহিলা ফুটবল দলের জার্সি প্রদান
বরাক তরঙ্গ, ৩০ জুন : পূর্বঘোষিত আন্তঃজেলা মহিলা ফুটবল প্রতিযোগিতা বৃষ্টির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলেও, শিলচর জেলা ক্রীড়া সংস্থার মহিলা ফুটবল দলের জার্সি প্রদান অনুষ্ঠান নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে দলের ১৮ জন খেলোয়াড়, কোচ, সহকারী কোচ এবং ম্যানেজারের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেওয়া হয়।…
