দাবা একটি মানসিক বিকাশের খেলা : কৌশিক রায়

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ মে : দ্য লিটল ট্রি হাউস দাবা অ্যাকাডেমি ও কাছাড় জেলা চেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শনিবার শিলচরে একটি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৌশিক রায়। শিলচরের সিনিয়র পুলিশসুপার (এসএসপি) এবং জেলা-স্তরের অনেকে গণ্যমান্য ব্যক্তি ও দাবা প্রেমীরা অনুষ্ঠানে যোগ দেন।

উদ্বোধনী বক্তব্যে কৌশিক রায় বলেন, “দাবা একটি মানসিক বিকাশের খেলা। এতে চিন্তাশক্তি, কৌশলগত মনন ও সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। আগামী প্রজন্মকে দাবার দিকে আকৃষ্ট করতে স্কুল ও কমিউনিটি পর্যায়ে আরও উদ্যোগ নিতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে সরকার ও স্থানীয় সংস্থাগুলো মিলিজুলো করে দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা চালালে তরুণদের মেধা বিকাশে বড় সহায়তা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *