‘মনসুন কাপ’ দাবা প্রতিযোগিতায় হাইলাকান্দিতে ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলা চেস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত ‘মনসুন কাপ’ দাবা প্রতিযোগিতা ঘিরে হাইলাকান্দিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। হাইলাকান্দি ইয়ুথ হোস্টেলে অনুষ্ঠিত এই দাবা প্রতিযোগিতায় বরাক উপত্যকার তিন জেলা থেকে প্রায় ১২০ জন বিভিন্ন বয়সের দাবাড়ু অংশগ্রহণ করেন। শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী ও বিভিন্ন বয়সের…
