বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল আরআর স্পোর্টিং শিলচর। রবিবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে রুফুল এফসি রাজনগরকে ২-১ গোলে পরাজিত করে পরবর্তী পর্বের ছাড়পত্র আদায় করে নেয় শিলচরের দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আরআর স্পোর্টিং। খেলার ১১ মিনিটে রাজনের গোলে এগিয়ে যায় শিলচর। এরপর ২৫ মিনিটে জাবেদ দ্বিতীয় গোল করে দলের ব্যবধান বাড়ান। দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় রাজনগর। খেলার ৩২ মিনিটে বিশু রাজনগরের হয়ে একটি গোল শোধ করেন। তবে শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আরআর স্পোর্টিং শিলচর।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আরআর স্পোর্টিংয়ের কালো ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। আমন্ত্রিত অতিথি কিশত নাথ ও রণজিৎ নাথ তাঁর হাতে পুরস্কার তুলে দেন। ম্যাচটি পরিচালনা জাফর বড়ভূইয়া, শামিম আহমদ বড়ভূইয়া ও সাহিদ চৌধুরী। এদিকে, টুর্নামেন্টের আগামীকালের ম্যাচে মুখোমুখি হবে ভুবনহিল এফসি ও কালাখাল এফসি।




