সন্তোষমোহন দেব স্মৃতি ফুটবলে জয়ী বনতারাপুর

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : সোনাইয়ে অনুষ্ঠিত সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের ম্যাচে টাইব্রেকারে স্বাধীন বাজার ফুটবল অ্যাকাডেমিকে ৭-৬ গোলে পরাজিত করে জয়ী হয়েছে বনতারাপুর এফসি। সোমবার নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময়ে দু’দল ১-১ গোলে সমতায় ছিল। ম্যাচের দুই মিনিটে স্বাধীন বাজারের জাবিদ হোসেন গোল করে দলকে এগিয়ে দেন। এরপর…

Read More

পাথিনি চা-বাগানে ফুটবলের উন্মাদনা, চ্যাম্পিয়ন বাংলাথাল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : চা-বাগানের সবুজ মাঠে টানটান উত্তেজনা, দর্শকদের উচ্ছ্বাস আর দুই দলের দুর্দান্ত লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো পাথিনী টি-ই প্লেগ্রাউন্ডের বহুল প্রতীক্ষিত ফুটবল প্রতিযোগিতা। রবিবার অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে জালালনগরকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে বাংলাথাল দল। খেলার নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচের ফলাফল গড়ায় টাইব্রেকারে।…

Read More

সোনাইয়ে জয়ী ধলাই ব্লাস্টার্স

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : সোনাইয়ে সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে জয়ী হল ধলাই ব্লাস্টার্স। রবিবার নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে তারা ৩-১ গোলে পরাজিত করেছে ভাগাবাজারকে।ম্যাচে ধলাই ব্লাস্টার্সের হয়ে সতীজিৎ শিনাগ ২৯ ও ৪৫ মিনিটে দু’টি গোল করেন। এরপর ৫১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন শুভম পাল। অন্যদিকে, ভাগাবাজারের হয়ে একমাত্র গোলটি…

Read More

মাতৃভূমি কাপ : ইমানুয়েলের জোড়া গোলে জয়ী কর্কট

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : ধলাইর বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে রবিবার মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে মারিয়া এফসি-কে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সহজেই দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে কর্কট এফসি।  ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণের মাধ্যমে দর্শকদের চমৎকার ফুটবল উপহার দেয়। খেলার ২৫ মিনিটে ইমানুয়েলের দর্শনীয় হেডারে ১-০ গোলে এগিয়ে যায় এসএসএমএম কর্কট ।…

Read More

ফুটবল মাঠেই প্রাণ গেল ওয়েস্ট ব্রম মিডফিল্ডার কেভিন কাস্ত্রোর

২৩ আগস্ট : মাত্র ২৫ বছর বয়সেই ফুটবল মাঠে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন পর্তুগিজ মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। শনিবার লিসবনে একটি প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনার কথা জানিয়েছে লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন। পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে শীর্ষ বিভাগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রস্তুতি…

Read More

হাইলাকান্দিতে বাকসের বর্ষসেরা পুরস্কার বিতরণ

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে শনিবার হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে বাকস বর্ষসেরা পুরস্কার ২০২৫-২৬ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেশ কয়েক বছর পর হাইলাকান্দিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকসহ মোট ১৮ জনকে বর্ষসেরা পুরস্কারে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে এথলেটিকস…

Read More

সোনাইয়ে শুরু সন্তোষমোহন দেব স্মৃতি ফুটবল, উদ্বোধনী ম্যাচে জয়ী ইছারপার

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে সোনাইয়ে শুরু হল সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট। শনিবার সোনাই নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী হল ছাত্র মজলিস ইছারপার। তারা ৫-০ গোল পরাজিত করেছে ডুংরিপারকে। ম্যাচে জোড়া গোল করেন রুহিত আহমদ ও আবেদ লস্কর। ম্যাচের তিন মিনিটে…

Read More

মাতৃভূমি কাপে দ্বিতীয় রাউন্ডে ইসলামাবাদ এফসি

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে শনিবার শ্বাসরুদ্ধকর ও টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে জয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল ইসলামাবাদ এফসি। ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে এনএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাংকে ট্রাইবেকারে ৭-৬ গোলে পরাজিত করে ইসলামাবাদ।খেলার শুরু থেকেই মাঠে আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই।…

Read More

৫৫তম কেভিএস ন্যাশনাল স্পোর্টস মিটে শিলচর রিজিয়নের সাফল্য, টেবিল টেনিসে তৃতীয় স্থান

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : চেন্নাইয়ের তাম্বারামে ১৭ থেকে ২১ আগস্ট অনুষ্ঠিত ৫৫তম কেভিএস ন্যাশনাল স্পোর্টস মিট ২০২৬-এ টেবিল টেনিসে নজরকাড়া সাফল্য অর্জন করেছে কেভিএস শিলচর রিজিয়ন। দেশের ২৫টি রিজিয়নের প্রতিযোগিতায় শিলচর রিজিয়ন সামগ্রিকভাবে তৃতীয় স্থান দখল করেছে। আন্ডার-১৪ বয়েজ বিভাগে শিলচর রিজিয়ন দল ৩–০ ব্যবধানে কেভিএস এর্নাকুলাম রিজিয়নকে পরাজিত করে স্বর্ণপদক জয় করে। দলের…

Read More

রুডের জোড়া গোলে মাতৃভূমি কাপে আব্দুল এফসির দাপুটে জয়

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : রুডের জোড়া গোলের সুবাদে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয় পেল আব্দুল এফসি জামালপুর। শুক্রবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে আফ্রুজা এফসি আর্জানপুরকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় জামালপুরের দলটি।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় আব্দুল এফসিকে। খেলার ১৭ মিনিটে…

Read More