বিকাশ ধর হত্যাকাণ্ডে গ্রেফতার ৬, রিমান্ডে মূল দুই অভিযুক্ত

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : বাজারিছড়ায় বিজেপির বুথ সভাপতি বিকাশ কুমার ধরকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্তে বড়সড় অগ্রগতি হয়েছে। ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে বাজারিছড়া পুলিশ। ধৃতদের মধ্যে আব্দুল হক ও ত্রিপুরার দামছড়ার সুনাম উদ্দিনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে আদালতে হাজির করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পরিকল্পনার রহস্য উদ্ঘাটনে…

Read More

মাতৃভূমি ফুটবলে জয়ী এপি ধলাই

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : রবিবার হালকা বৃষ্টির মাঝে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ‘বি’ গ্রুপ থেকে অন্তিম দল হিসেবে মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলো এপি ধলাই এফসি। এদিন তারা প্রতিপক্ষ ভুবনডহর চা জনজাতি এফসি দলকে সাডেন ডেথ-এ ৭-৬ গোলের ব্যবধানে পরাস্ত করে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়েছে।  মাতৃভূমি এনজিও-র পরিচালনায় স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক…

Read More

এমএলএ কাপ লক্ষীপুর ২০২৬ খেতাব অর্জন মার্কুলিন জিপির

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ‘এমএলএ কাপ লক্ষীপুর ২০২৬’ ফুটবল প্রতিযোগিতার খেতাব দখল করল মার্কুলিন জিপি। শনিবার লক্ষীপুরের লাবক চা-বাগান মাঠে অনুষ্ঠিত ফাইনালে লাবক জিপিকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফুলেরতল মার্কুলিন জিপি। ফাইনাল ম্যাচকে ঘিরে লাবক চা-বাগান মাঠে ছিল উৎসবের আবহ। বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা।…

Read More

মাতৃভূমি ফুটবলে জয়ী জামিরখাল

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করল জামিরখাল এফসি। শনিবার প্রতিপক্ষ বেকিরপার এফসি-কে ৩-১ গোলে হারিয়েছে তারা। বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধের খেলায় ১-০ গোলে এগিয়ে থাকে জামিরখাল। খেলার ৪ মিনিটের মাথায় কমল সরতি জামিরখালের পক্ষে গোল করেন। আক্রমণ প্রতি আক্রমণে চলা দ্বিতীয়ার্ধের খেলার ৩৬ মিনিটে অমৃত…

Read More

মাতৃভূমি কাপ : জুনিয়াসের গোলে দ্বিতীয় রাউন্ডে মোহনখাল

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : অনবদ্য ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে মাতৃভূমি কাপ ফুটবলে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিলো আরমান ফার্ণিচার এফসি মোহনখাল। শুক্রবার তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষ ঝানুখাল এফসি দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় মোহনখাল এফসি। এদিন স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে…

Read More

ডুরাণ্ড কাপে বড় জয় বড়োল্যান্ডের

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : ১৩৫তম ডুরাণ্ড কাপে দাপুটে জয় পেল বড়োল্যান্ড এফসি। বৃহস্পতিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অসম ডার্বিতে বড়োল্যান্ড এফসি ৬-০ গোলে হারিয়ে দেয় কার্বি আংলং মর্নিং স্টার এফসিকে। বড়োল্যান্ডের হয়ে দুরন্ত হ্যাটট্রিক করেন হলিচরণ নার্জারি। তিনি ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২৮ মিনিটে দ্বিতীয় গোল এবং…

Read More

মাতৃভূমি ফুটবলে জয়ী সপ্তগ্রাম, জোড়া গোল রেমকুংগের

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট: ধলাইয়ে জমে উঠেছে মাতৃভূমি কাপ ফুটবল ২০২৬। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে লকেল এফসি সপ্তগ্রাম। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচে দিদারখুশ জিপি দলকে ৪-২ গোলে পরাজিত করে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় লকেল এফসি…

Read More

মাতৃভূমি কাপ : গোলের বন্যা সপ্তগ্রামের

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করল তাহের এফসি সপ্তগ্রাম। বুধবার প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের লিগ ম্যাচে শিলচরের আইমা রক্সকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে তাহের এফসি। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়…

Read More

ডুরাণ্ড কাপে জয়ের হ্যাটট্রিক, কোয়ার্টার ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : ১৩৫তম ডুরাণ্ড কাপে টানা তৃতীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল গত দুইবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি। মঙ্গলবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এফসি ওয়ানকে ৩-১ গোলে পরাজিত করে উত্তর-পূর্বের দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় নর্থইস্ট ইউনাইটেড। প্রথমার্ধের ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন…

Read More

সোলোমোরার জোড়া গোলে মাতৃভূমি কাপে আয়ান এফসি দ্বিতীয় রাউন্ডে

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : দুর্দান্ত জয় দিয়ে মাতৃভূমি কাপে নিজেদের অভিযান শুরু করলো আয়ান এফসি। মঙ্গলবার ধলাইর বিএনএমপি এইচএস স্কুলের খেলার মাঠে প্রতিপক্ষ লোকনাথপুর এফসি-কে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। এদিন প্রথমার্ধের খেলায় ২-০ গোলে এগিয়ে থাকে আয়ান এফসি । স্ট্রাইকার সোলোমোরা আয়ান এফসি-র হয়ে জোড়া গোল করেন, খেলার ২ ও ২৭ মিনিটে। প্রথমার্ধের লিডে…

Read More