মুলপর্বে শিলচর

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : সতী দেব ট্রফি অনূর্ধ্ব ১৫ আন্তঃজেলা ফুটবলের মূলপর্বে খেলার ছাড়পত্র আদায় করে নিল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার ডি জোনের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে তারা ৪-১ গোলে লক্ষীপুর ডিএসএ দলকে হারিয়ে চমকে দেয়। কারণ, সাম্প্রতিক ফুটবলে লক্ষীপুর দলকে বরাক উপত্যকার সেরা দল হিসেবে মনে করা হয়।

Read More

কানপুরে রানার্স শিলচরের দিবিজা

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : উত্তর প্রদেশের কানপুরের আর্য নগর স্পোর্টস হাব -এ অনুষ্ঠিত ডব্লু টি টি ন্যাশনাল র্যাংকিং টেবিল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৩ মেয়েদের বিভাগে রানার্স আপ হয়েছেন শিলচরের দিবিজা পাল। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন আসামের‌ই ঈশানী গগৈ। ফাইনাল ম্যাচের স্কোর ১৩-১১, ১১-৭, ১২-১০। অর্থাৎ স্ট্রে৮ট গেমে জিতলেও ঈশানীকে যথেষ্ট বেগ পেতে হয়েছে।…

Read More

১২৫ বছরে ইন্ডিয়া ক্লাব: সোনাইয়ে শুরু সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে শুরু হচ্ছে সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল প্রতিযোগিতা। আগামী ২২ আগস্ট সোনাই নিত্যগোপাল এইচ এস স্কুলের খেলার মাঠে টুর্নামেন্টের সূচনা হবে। এর স্পনসরে রয়েছে সোস্যাল কালচারেল এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট। চারটি জোনে আয়োজিত হবে এই ফুটবল প্রতিযোগিতা। জোনগুলি…

Read More

জে কে বরুয়া ট্রফি অনূর্ধ্ব-১৯ ,লক্ষীপুরকে উড়িয়ে প্লেট গ্রুপের মূল পর্বের পথে শিলচর

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : জেকে বরুয়া ট্রফি অনূর্ধ্ব-১৯ আন্তঃজেলা ক্রিকেটের প্লেট গ্রুপে জয় তুলে নিয়ে মূল পর্বের আরও কাছে পৌঁছে গেল শিলচর। উমরাংশুতে বুধবার লক্ষীপুরকে ২২২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল শিলচর দল। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে শিলচর।…

Read More

মাতৃভূমি কাপ : শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয়ী মথুরাপুর

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : বৃহস্পতিবার মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল মথুরাপুর এফসি ও ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন শ্বাসরুদ্ধকর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষ ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাবকে পরাজিত করে দ্বিতীয়…

Read More

মাতৃভূমি কাপে দ্বিতীয় রাউন্ডে ছোটশালগঙ্গা এফসি

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : স্বাধীন বাজার ফুটবল অ্যাকাডেমিকে ২-০ গোলে হারিয়ে মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল ছোটশালগঙ্গা এফসি। বুধবার স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নেয় তারা।শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে বল দখলের লড়াইও ছিল প্রায়…

Read More

মাতৃভূমি কাপে নাহারুল ইউনাইটেডের দুর্দান্ত জয়

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : হাডামা এফসি-কে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চলতি মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল নাহারুল ইউনাইটেড এফসি। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় নাহারুল ইউনাইটেড। ম্যাচের প্রথমার্ধে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ গড়ে…

Read More

ইনফান্তিনোর পরিকল্পনার সমালোচনাকারী ফিফা কর্মকর্তা বরখাস্ত

১৮ আগস্ট : প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরকে বরখাস্ত করেছে সংস্থাটি। সোমবার সন্ধ্যায় ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম কর্মীদের ইমেইলে জানান, ফিফা এবং লামুর “সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” ফিফার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “১৭ আগস্ট ২০২৬ তারিখে ফিফা…

Read More

মাতৃভূমি কাপে জয়ী ওয়াইথাই এফসি

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : টানটান উত্তেজনা, আক্রমণ-প্রতিআক্রমণ আর শেষ মুহূর্তে টাইব্রেকারের জয়লাভ ওয়াইথাই এফসির। মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সোমবার ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে বল দখলে কিছুটা এগিয়ে ছিল ওয়াইএমসিএ। ম্যাচের ১২ মিনিটে স্ট্রাইকার সেইত্রজিৎ ডি-বক্সের বাঁ দিক থেকে আসা ক্রস থেকে দুর্দান্ত শটে ওয়াইথাইয়ের জালে বল…

Read More

শিলকুড়িতে চ্যাম্পিয়ন দরর্গাকোণা ভাই ভাই ৬ নম্বর দল

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : শিলকুড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত কমলাকান্ত ধর অ্যাকাডেমি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট ফাইনালে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিল দরর্গাকোণা ভাই ভাই ৬ নম্বর দল। শনিবার বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা শিলকুড়ি ভরাখাই টি গার্ডেন দলকে ৩–১ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে মাঠ মাতিয়ে তোলে…

Read More