শিলডুবি ঘিলাছাড়ায় চ্যাম্পিয়ন বাঁশখাল

Spread the news

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করলেন শিলডুবি ঘিলাছাড়া এলাকায় কয়েক হাজার দর্শক। রবিবার ঘিলাছড়া ইয়ংস্টার ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াই করে খেতাব অর্জন করলো বাঁশখাল হোসেন এফসি। টাইব্রেকারে তারা পরাজিত করে সোনাবাড়িঘাট হাসান এফসি-কে। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় টাইব্রেকারে ফাইনাল ম্যাচ মীমাংসা হয়। টাইব্রেকার ৫-৩ গোলে চ্যাম্পিয়ন হয় বাঁশখাল।

ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাবাড়িঘাট-বাগপুর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, মিনাল হোসেন মাঝারভূইয়া, জিপি সভাপতি তাহের বড়ভূইয়া। তারা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি সহ নগদ ৩০ হাজার টাকা ও রানার্স দলের হাতে ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *